জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রামদী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন দক্ষিণ ধুরুং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজুল মোস্তফা চৌধুরী লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত

ফাইল ছবি



উৎসবমুখর পরিবেশ বিশাল শোভাযাত্রা নিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আয়োজনে মঙ্গলবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিশ্ব প্রতিপালনের অবতার শ্রী শ্রী  জগন্নাথদেবের এই রথযাত্রা উৎসব প্রতিবছরই ইসকনের উদ্যোগে নারায়ণগঞ্জে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়৷ 


শোভাযাত্রাটি ২নং রেল গেইট, চাষাঢ়া, মিশনপাড়া হয়ে দেওভোগের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এসে শেষ হয়। ইসকনের উদ্যোগে এই বিশাল শোভাযাত্রার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হোসেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান প্রমুখ। শাস্ত্র মতে, রথের দড়ি টানলে বা স্পর্শ করলেও পূর্ণ লাভ হয়। এর আগে মঙ্গলবার দুপুরে শহরের উকিলপাড়ায় নির্মিত জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের অস্হায়ী মঞ্চ থেকে রথযাত্রা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে ও সদস্য সচিব শিখন সরকার শিপন। উল্লেখ্য যে,  আগামী ২৭ জুন উল্টো রথ টেনে উৎসবের সমাপ্তি ঘটবে।

আরও খবর