শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

একজন প্রকৃত অভিভাবক হারালাম : শেখ হাসিনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-09-2022 10:31:10 am

বাকিংহাম প্যালেসে ২০১৮ সালের এপ্রিলে রানি দ্বিতীয় এলিজাবেথ আয়োজিত নৈশভোজের সময় তার সঙ্গে কুশলবিনিময় করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত




◾ নিউজ ডেস্ক


রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে একজন প্রকৃত অভিভাবক হারানোর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


তিনি বলেছেন, ‘তার মৃত্যুতে বাংলাদেশের মানুষ এবং আমি ব্যক্তিগতভাবে শুধু একজন বিশ্বস্ত বন্ধুকেই হারালাম না। একজন প্রকৃত অভিভাবককেও হারিয়েছি। রানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এলিজাবেথ ট্রাসকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।


শোকবার্তায় তিনি বলেন, ‘রানি দ্বিতীয় এলিজাবেথের আকস্মিক মৃত্যুতে আমি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাকে গভীর শোক ও দুঃখ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে যুক্তরাজ্যের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি।’


শোকবার্তায় প্রধানমন্ত্রী আরো লিখেন, ‘আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং প্রার্থনা শোকাহত রাজ পরিবারের সদস্য এবং যুক্তরাজ্যের শোকাহত জনগণের সাথে রয়েছে এবং আমরা মহামান্যের বিদেহী আত্মার চিরশান্তি ও পরিত্রাণের জন্য প্রার্থনা করছি।’


রানি শুধুমাত্র ২৫০ কোটি কমনওয়েলথ জনগণের স্তম্ভ এবং শক্তি ছিলেন না বরং তিনি করুণা, মর্যাদা, প্রজ্ঞা এবং সেবারও প্রতীক ছিলেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ‘বিশ্বের সমসাময়িক ইতিহাসে সবচেয়ে কিংবদন্তি এবং দীর্ঘতম রাজত্বকারী রাজা হিসেবে কর্তব্য, সেবা এবং ত্যাগের সর্বোচ্চ মান স্থাপন করেছেন এবং বিশ্বজুড়ে তার অগণিত মানুষের কাছে উৎসর্গের একটি অতুলনীয় উত্তরাধিকার রেখে গেছেন।’


শেখ হাসিনা বলেন, ‘যুক্তরাজ্যে মহামান্য রানি এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি এবং অটোয়া ও কিংস্টনে দুটি কমনওয়েলথ সরকার প্রধানের বৈঠক চির স্মরণীয় হয়ে থাকবে।’ আমি লন্ডনে ২০১৮ সিএইচওজি-এ আমাদের শেষ আলাপচারিতার প্রশংসা করি। তিনি স্মরণ করেন।


শেখ হাসিনা উল্লেখ করেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে রানি সবচেয়ে আবেগপূর্ণ বার্তা দিয়েছিলেন। যেখানে তিনি লিখেছেন, ‘আমরা বন্ধুত্ব এবং সম্পর্কের বন্ধন ধারণ করি, যা আমাদের অংশীদারিত্বের ভিত্তি হিসেবে রয়ে গেছে এবং পঞ্চাশ বছর আগের মতো আজও তা গুরুত্বপূর্ণ।’


‘দুটি কমনওয়েলথ দেশের মধ্যে সম্পর্ককে পুষ্ট করার মাধ্যমে এটিকে বারবার হৃদয় থেকে হৃদয়ে নিয়ে যাওয়া হবে।’ তিনি যোগ করেছেন।


রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ৭ ঘন্টা ২৫ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ২২ ঘন্টা ৭ মিনিট আগে