আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

মোংলা বন্দরে গাড়ি আমদানি কমায় রাজস্ব আয়ে প্রভাবে আশংকা

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


রাজধানী ঢাকার ব্যবসায়ীদের গাড়ি আমদানির ক্ষেত্রে মোংলা বন্দরে সুযোগ-সুবিধা সবচেয়ে বেশি। তবে সাম্প্রতিক সময়ে এই বন্দর দিয়ে গাড়ি আমদানি কমে গেছে।

গাড়ি আমদানি কমে যাওয়ায় কাস্টম হাউজের রাজস্ব আদায়ও কমেছে।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে দায়ী করছেন অর্থনীতিবিদ  ওবিশেষজ্ঞরা।

মোংলা কাস্টম হাউজ কর্তৃপক্ষ জানায়, গাড়ি আমদানি থেকেই কাস্টমসের সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়। কাস্টমসের মোট রাজস্ব আদায়ের প্রায় ৫৯ শতাংশই আসে গাড়ি থেকে। কিন্তু গাড়ি আমদানি কমে যাওয়ায় চলতি অর্থবছরে কাস্টমসের রাজস্ব কমেছে ৪৩৫ কোটি টাকা। রাজস্ব কমার হার সাড়ে ২১ শতাংশ।

মোংলা কাস্টম হাউজের কমিশনার ম. সফিউজ্জামান জানান, ২০২৪-২৫ অর্থবছরের ১১ মাসে (মে পর্যন্ত) মোংলা বন্দরে গাড়ি এসেছে ১১ হাজার ৬৭৬টি। এ থেকে রাজস্ব আদায় হয়েছে এক হাজার ৫৭৮ কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে গাড়ি এসেছিল ১৩ হাজার ৭৯২টি। তাতে রাজস্ব আদায় হয়েছিল দুই হাজার ১৩ কোটি টাকা। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় চলতি বছর কাস্টমসের রাজস্ব কমেছে ৪৩৫ কোটি টাকা। আর গাড়ি আমদানি কমেছে দুই হাজার ১১৬টি।

কারণ প্রসঙ্গে কমিশনার ম. সফিউজ্জামান বলেন, দেশের চলমান পরিস্থিতি, দাম বৃদ্ধিসহ ডলার সংকট ও আমদানিকারকদের নানা কারণে মূলত গাড়ি আমদানি কমেছে।

তবে আশার কথাও শোনান মোংলা কাস্টম হাউজের এই কর্মকর্তা। তিনি বলেন, এ পরিস্থিতি থাকবে না। আশা করা যাচ্ছে আগামীতে গাড়ি আমদানি ফের বাড়বে।

গাড়ি আমদানিকরক ও বারভিডার (রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন) সাবেক সভাপতি হাবিবুল্লাহ ডন বলেন, দেশের অস্থির অর্থনীতি, বিগত ৫ আগস্টের পর থেকে গাড়ি বিক্রি কমে যাওয়া, ক্রেতা না থাকা, মানুষের মাঝে আতঙ্ক, বড় একটা গ্রুপ গায়েব ও ব্যাংক ইন্টারেস্ট রেট ১৫% হওয়াসহ নানা সমস্যার কারণে গাড়ি আমদানি কমে গেছে।

তিনি আরও বলেন, দেশে নতুন কোনো সরকার না আসা পর্যন্ত আপাতত গাড়ি আমদানি বাড়ার তেমন একটা সুযোগের সৃষ্টি হচ্ছে না।


আরও খবর