চিলমারীতে "অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ব্রহ্মপুত্র নদ-রক্ষায়" স্থানীয়দের শান্তিপূর্ণ মানববন্ধন নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন সরকারি বিদ্যুতের তার চুরি, ব্যাপক সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ ধামরাইয়ে গ্রামের প্রথম কুরআনের হাফেজকে সংবর্ধনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে লালপুরে খাবার বিতরণ দৌলতদিয়া যৌনপল্লীতে  আধিপত্য  বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাট ! ধামরাইয়ে ৬৩ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার নাঙ্গলকোটে প্রত্যয় ও ভাতড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে ঈদে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই সিএনজি চালককে জরিমানা শেরপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গরু কুরবানি ও দোয়া মাহফিল চিলমারীতে "আবাসিক হোটেলে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ" হোটেল মালিক আটক শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত ‎রামপালে দেড় শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করলেন প্রতিমন্ত্রী চট্টগ্রাম বাগানবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন। বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ নোয়াখালীতে ঈদ আনন্দ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্যামনগর গাবুরায় ৯০০ দরিদ্র প‌রিবা‌রে ব্রতীর কুরবানীর মাংস বিতরণ বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে আবু সুফিয়ান হত্যা মামলার খুনীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের প্রতিবাদে মানববন্ধন

বিশ্বম্ভরপুরে আবু সুফিয়ান হত্যা মামলার খুনীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের প্রতিবাদে মানববন্ধন


মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের খিরধরপুর গ্রামের নৌ-শ্রমিক আবু সুফিয়ান হত্যা মামলার খুনীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের প্রতিবাদে মানববন্ধন কমসূচী পালিত হয়েছে।


এসব ঘটনার প্রতিবাদে রবিবার বিকালে সাতগাও নতুন বাজারে মানববন্ধন করেন এলাকাবাসী। 


এসময় একাধিক গ্রামবাসীর বক্তব‍্যে বলেন, গত ১৪/১/২৪ ইং তারিখে মো আবু সুফিয়ান (২০) ঘটনার রাত ৯ টায় টিফিন বক্সে খাবার নিয়ে তাহিরপুর উপজেলার লাউড়েরগড় যাদুকাটা নদীতে কাজের উদ্দেশ্য রওনা হয়। কিন্তু রাতে সে ঘরে না ফেরায় অনেক জায়গায় তাকে খোঁজা খোজি করে সন্ধান পাওয়া যায়নি। পরে ভোর বেলা তার সহকর্মী সৈকত মিয়া আবু সুফিয়ানের পরিবারকে মোবাইল ফোনে জানায় ফতেপুর ইউপির লখা ব্রীজ পয়েন্টের আনোয়ারপুর গামী রাস্তার লখা ব্রীজ এর উত্তর পাশে খালি জায়গায় তার লাশ পরে আছে। আমরা আবু সুফিয়ানের খুনীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের প্রতিবাদে মানববন্ধন করেছি। আগামী এক মাসের মধ্যে যদি খুনীদের গ্রেফতার করে বিচারের আওতায় না আনা হয় তাহলে কঠোর আন্দোলনে যাবো আমরা। 


নিহতের বাবা মো আলী আহম্মদ জানান, আমার ছেলে একজন নৌ-শ্রমিক। আমার ছেলে প্রায়ই কাজের উদ্দেশ্য তাহিরপুর থানাধীন লাউড়েরগড় যাদুকাটা নদীতে যাইত। ঘটনার রাতে সে টিফিন বক্সে খাবার নিয়ে কাজের উদ্দেশ্য তাহিরপুর লাউড়েরগড় যাদুকাটা নদীতে রওনা হওয়ার পর রাতে আর বাড়িতে ফেরেনি। ভোর রাতে খবর পাই আমার ছেলের লাশ ব্রীজের নিচে পড়ে আছে। আমি আবু সুফিয়ানের খুনীদের ফাঁসি চাই।


মানববন্ধনে বক্তব‍্য রাখেন, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো শাহাব উদ্দিন সাবু, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহাবুল করিম,বাবলু আজাদ,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনসার উদ্দিন, আবুল কাসেম,আনোয়ার হোসেন,সমাজসেবক হুমায়ুন কবির,মুজিবুর রহমান,রাজু মিয়া প্রমুখ। 


এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল কাদির,আব্দুল আওয়াল,নাহিদ হাসান,আলম মিয়া,কবির হোসেন,খোকন মিয়া,বেলায়াত হোসেন,দেলোয়ার মিয়া,বদরুজ্জামান,আশরাফুল হক প্রমুখ।


আবু সুফিয়ান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মশিউর রহমান জানান,তদন্ত কার্যক্রম শেষ করে আগামী মাসে চুরান্ত প্রতিবেদন দাখিল করা হবে।##


মোশাররফ হোসেন লিটন সুনামগঞ্জ প্রতিনিধিঃ

তারিখঃ ২২/৬/২৫

Tag
আরও খবর