বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫ কিলোমিটার সড়কের দুই পাশে ২,৩০০ তালগাছ রোপণের উদ্যোগ তরুণ কৃষি উদ্যোক্তা ওমর শরীফের সাতক্ষীরা ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা জুলাই অভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী দোহাজারীতে ১০০ মেগাওয়াটের উৎপাদন কেন্দ্র আছে, কিন্তু বিদ্যুৎ নেই শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল শ্রীমঙ্গলে পৈতৃক সম্পত্তির অধিকার আদায়ে ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন নালিতাবাড়ীর সোহাগপুর এমএলই স্কুলে কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামিনে বের হবার পর ফের ইয়াবা ব্যবসা ডাকাতির ৭২ ঘন্টা পর ৪ ডাকা সদস্য গ্রেপ্তার সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, উভয় পক্ষের অন্তত ২৫ জন আহতের দাবি আশাশুনিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কিডনি বিকল আশরাফুলের চিকিৎসায় অর্থ সংগ্রহে ট্যুরিস্ট ক্লাব সাস্ট আয়োজন করেছে চ্যারিটি ট্যুর লাখাইয়ে পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল, এবং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, বিভিন্ন মহলের ক্ষোভ। আক্কেলপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ বাজারে অভিযানে,১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল এক হাইওয়ে পুলিশ কনস্টেবলের নালিতাবাড়ীর গাছগড়ায় কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেখ মুজিবসহ তিন প্রতিকৃতি ভাঙলো ছাত্রদল, লীগ ইস্যুতে বিক্ষোভ ৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস

কুলিয়ারচরে মা ও শিশু জেনারেল হাসপাতাল এর উদ্যোগে বিনামূল্যে ক্যাম্পিং

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মা ও শিশু জেনারেল হাসপাতাল, ভৈরব এর উদ্যোগে ক্যাম্পিং এর মাধ্যমে গর্ভবতী মহিলাদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

রোববার (২২জুন) সকাল ১১টার দিকে কুলিয়ারচর পৌর এলাকার খরকমারা মহল্লায় কুলিয়ারচর উপজেলা বিএনপি'র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত এর বাড়িতে অনুষ্ঠিত ক্যাম্পে প্রায় ৮০ জন গর্ভবতী মহিলাকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে তাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন মা ও শিশু জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফজলে রাব্বী (আশিক)। তাকে সহযোগিতা করেন মা ও শিশু জেনারেল হাসপাতালের ওটি ইনচার্জ মোছা. তানিয়া বেগম, সুপারভাইজার তৌহিদা আক্তার (রোকসানা), মার্কেটিং অফিসার শাহিনুর বেগম (পাখী), মার্কেটিং অফিসার মো. জনি মিয়া ও ফার্মাসিস্ট মো. রোমান মিয়া।

এসময় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে অনেকেই খুশি হয়ে মা ও শিশু জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একটি প্রতিষ্ঠানের সত্যিকার মহত্ব মানব সেবার মধ্য দিয়েই প্রকাশ পায়। মানব সেবা শুধু একটি দায়িত্ব নয়, এটি মানবিকতার শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ। একটি প্রতিষ্ঠানের প্রকৃত মূল্য নির্ধারিত হয় তার অর্থ বা প্রতিপত্তির মাধ্যমে নয়, বরং সেই প্রতিষ্ঠান অন্যদের জন্য কতটা উপকারী হতে পারে তার মাধ্যমে। সমাজে দুঃস্থ, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানব সেবা। মানব সেবা হল নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করা। এমনি ভাবে মানব সেবার ব্রত নিয়ে চিকিৎসা সেবায় দৃষ্টান্ত স্থাপন করলেন ভৈরবের মা ও শিশু জেনারেল হাসপাতাল।

আরও খবর


6a721f9c39040-040826112132.webp
দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা

১২ ঘন্টা ৪ মিনিট আগে