বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

আকবর আলি খানের প্রতি স্বজন-বিশিষ্টজনদের শ্রদ্ধা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-09-2022 07:14:56 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক 


অর্থনীতিবিদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গবেষক ড. আকবর আলি খানের মরদেহ রাজধানীর গুলশানের বাসায় নেওয়া হয়েছে। সেখানে তার প্রতি স্বজন ও বিশিষ্টজনেরা শ্রদ্ধা নিবেদন করছেন। 


আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় হাসপাতাল থেকে তার মরদেহ গুলশান-১ এর বাসায় নেওয়া হয়। তার আগে সকাল থেকেই অনেকে ভিড় করছিলেন মরদেহের অপেক্ষায়।


ইতিহাসবীদ আকবর আলি খানের জানাজা বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।


সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টাকে শ্রদ্ধা জানাতে তার বাসায় গিয়েছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরী, কবি সোহরাব হোসেন,দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান,ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক মামুন রশীদ এবং সরকারি সাবেক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও তার স্বজনরা।


কবি সোহরাব হোসেন বলেন, আকবর আলি খান তার কাজের মাধ্যমে বেঁচে থাকবেন। তিনি সব সময় যে সত্য লিখেছেন, সেই লেখনীর মাধ্যমে তিনি বেঁচে থাকবেন।


প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, বাংলাদেশের পানি সম্পদ, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও তার নিজের আত্মজীবনীর দ্বিতীয় খণ্ড এই তিনটি বই লেখা ও প্রকাশের কথা ছিল। কিন্তু তার আগেই আকবর আলি খান চলে গেলেন। তার লেখনির মাধ্যমে জাতি তাকে স্মরণ রাখবে।


এর আগে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে মৃত্যুবরণ করেন আকবর আলি খান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।


১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্মগ্রহণ করেন আকবর আলি খান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেন।


আকবর আলি পেশাগত জীবনে বাংলাদেশ সরকারের অর্থসচিব, মন্ত্রিপরিষদ সচিব ও বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করেছেন তিনি। এই শিক্ষক লেখক হিসেবেও স্পষ্টবাদী ও জনপ্রিয়।


অর্থনীতি বিষয়ে ‘পরার্থপরতার অর্থনীতি’ এবং ‘আজব ও জবর-আজব অর্থনীতি’ নামে তার দুটি বই ব্যাপক পাঠকপ্রিয়। 


আরও খবর