“সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক-২

কক্সবাজারের টেকনাফ থানাধীন উত্তর বড়ইতলী এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৪৬০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


আটককৃত হলেন, টেকনাফ পৌরসভা ১নং ওয়ার্ড উত্তর নাইট্যংপাড়া (শিয়াইল্লার ঘোনা) এলাকার মোঃ সেলিমের ছেলে মোঃ ফারুক প্রকাশ আক্তার ফারুক (২১) ও একই এলাকার সৈয়দ আলমের ছেলে মোঃ ওয়াহিদ উদ্দীন (২২)।


কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, রবিবার (১৮ জুন) সন্ধ্যায় র‌্যাব-১৫ কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ থানাধীন উত্তর বড়ইতলী সাকিনস্থ টেকনাফ-কক্সবাজারগামী পাঁকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী প্রাইভেটকার যোগে মাদকদ্রব্যসহ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা কালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল দুইজন মাদক ব্যবসায়ীকে তাদের সাথে থাকা প্রাইভেটকারসহ আটক করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও প্রাইভেটকার তল্লাশী করে গাড়ির ভিতরে সীটের নীচ থেকে সর্বমোট ২ হাজার ৪৬০ পিস এবং মাদক পরিবহনের দায়ে PASSO প্রাইভেটকার (যার রেজি নং-চট্ট মেট্রো-ক-১১-০৪০৯) গাড়ীটি জব্দ করা হয়।



ধৃত ব্যক্তিরা জানায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।


তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর