“সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

পৌর এলাকায় থাকা রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরার হুঁশিয়ারি মেয়রের

পৌরসভায় যেসব রোহিঙ্গা নানাভাবে বাস করেন তাদের দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পে ফিরে যেতে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নবনির্বাচিত পৌর-মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী।


মেয়র বলেন, কক্সবাজার পর্যটন শহর। এ শহরে নিরাপদ, নির্ভয়ে থাকবেন ভ্রমণকারী, পর্যটকসহ সাধারণ মানুষ। পৌরসভায় যেসব রোহিঙ্গা নানাভাবে বাস করেন তারা দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পে ফিরে যান। আমি দায়িত্ব গ্রহণের পর পৌর এলাকা জুড়ে রোহিঙ্গা বিতাড়নে অভিযান চালানো হবে।


রোববার (১৮ জুন) বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক শুভেচ্ছা ও অভিননন্দন প্রদান অনুষ্ঠানে মাহাবুবুর রহমান এসব কথা বলেন।


নবনির্বাচিত পৌর-মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, পৌর এলাকার কোনো ভাড়া বাসা, ইজিবাইক, রিকশা মালিকরা রোহিঙ্গাদের ভাড়া না দিবেন না। কক্সবাজারে ছিনতাই, চুরিসহ নানা অপরাধে রোহিঙ্গারা জড়িত রয়েছেন। এসব রোহিঙ্গাদের পৌর এলাকা ত্যাগ করতে হবে।


একই সময় তিনি আবারও অবৈধ নালা দখলদার, অবৈধ পার্কিং স্টেশন পরিচালনাকারীদের নিজ দায়িত্বে সরে যেতে বলেন। স্মার্ট, আধুনিক ও পরিচ্ছন্ন পৌর শহর হিসেবে কক্সবাজারকে গড়ে তোলা হবে বলেও জানান তিনি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কক্সবাজারস্থ শাপলাপুর সমিতির আহ্বায়ক নুরুল হুদা কাজল, সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন, গিয়াস উদ্দিন সিকদার, অ্যাডভোকেট সোহেল রানা।


এরপর মেয়র মাহাবুব মুক্তিযোদ্ধা মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এর আগে সকালে কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন।

Tag
আরও খবর