“সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

টেকনাফে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করেছে র‍্যাব

কক্সবাজারের টেকনাফ থানাধীন নতুন পল্লানপাড়া এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইন মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামী গ্রেফতার করেছে র‌্যাব।


কক্সবাজার র‍্যাব-১৫ এর (অতিরিক্ত পুলিশ সুপার) সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।


শনিবার (১৭ জুন) অনুমানিক বিকেল ৩:১৫ টার দিকে কক্সবাজার র‌্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন নতুন পল্লান পাড়া এলাকা হতে অভিযান পরিচালনা করে বিশেষ ক্ষমতা আইন মামলার তিন বছরের পলাতক সাজাপ্রাপ্ত আসামী মোঃ আবুল কাশেম (৪২) টেকনাফের নতুন পল্লান পাড়া এলাকার মোঃ আব্দুস শফি এর ছেলেকে গ্রেফতার করতে সক্ষম হয়।


তিনি আরোও জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ আবুল কাশেম গ্রেফতার এড়াতে আত্মগোপনে অবস্থান করছিল বলে জানা গেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত টেকনাফ থানার মামলা নং- ১৮(০৩)২০০০, জিআর নং-৫১/২০০০, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫(খ) ধারায় মামলা রয়েছে।


গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলার সাজা পরোয়ানা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর