“সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

টেকনাফে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার : আটক ১

কক্সবাজারের টেকনাফে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় আব্দুল মোনাফ নামের একজন পাচারকারী কে আটক করা হয়। আটক ব্যক্তি উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার বদি আলমের ছেলে। রোববার (১৮ জুন) সকাল এগারোটার দিকে হ্নীলা মৌলভীবাজার এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান, হ্নীলা মৌলভীবাজার এলাকায় ইয়াবার একটি বড় চালান কেনাবেচার গোপন খবরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম সেখানে অভিযান পরিচালনা করেন।


এসময় আব্দুল মোনাফসহ তিন ব্যক্তি একটি শপিং ব্যাগ হাতে বাজারের দিকে আসলে তাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তার দুই সহযোগী পালিয়ে যায়।


মোঃ সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়। ইয়াবার চালানের সঙ্গে আর কারা জড়িত সেটি তদন্ত শেষে জানা যাবে। এ বিষয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের কর্মকর্তারা মামলাটি তদন্ত করবেন বলে জানা গেছে।

Tag
আরও খবর