“সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

রামুর দক্ষিণ মিঠাছড়িতে নব নির্মিত সড়ক উদ্বোধনে এমপি কমল

কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের আরাকান সড়ক রওশন আলী প্রাথমিক বিদ্যালয় হতে চরপাড়া পর্যন্ত এইচবিবি দ্বারা নব নির্মিত সড়ক উদ্বোধন করেছেন- কক্সবাজার-৩ (সদর,রামু, ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। সড়কটির এ উন্নয়ন কাজে ব্যয় হয়েছে ১ কোটি ১৪ লাখ টাকা। শুক্রবার (১৬ জুন) বিকাল ৫ টায় সড়কটির শুভ উদ্বোধনকালে রামু উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাসান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে দক্ষিণ মিঠাছড়ি চরপাড় গ্রামে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাইমুম সরওয়ার কমল এমপি। তিনি বলেন- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কক্সবাজার, পৌরসভা, সদর, রামু, ঈদগাঁও উপজেলার প্রতিটি গ্রামে আমরা অভুতপূর্ব উন্নয়ন কাজ করে যাচ্ছি। আগের কাঁচা রাস্তা গুলো এখন পাকা হয়ে গেছে। সড়ক-উপসড়কে শোভ পাচ্ছে কালভার্ট-সেতু। গ্রামের সব বাড়িতে দেয়া হয়েছে বিদ্যুতের সংযোগ। এসব কারণে প্রতিটি গ্রামের মানুষ এখন শহরের পরিবেশে বসবাস করছেন।

এমপি কমল আরও বলেন- ইতোমধ্যে চরপাড়া গ্রাম রক্ষায় বাঁকখালী নদীতে বøক স্থাপন, সেতু ও সড়ক নির্মাণ কাজ সম্পন্ন করেছেন। চরপাড়াবাসির প্রয়োজনে এখানে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়ে এমপি কমল বলেন, চরপাড়াকে আধুনিক গ্রামে রূপান্তরিত করা হবে। এলাকার উন্নয়ন ও শান্তি রক্ষার স্বার্থে আগামীতেও নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এমপি কমল।

স্থানীয় বাসিন্দা, সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ হোছনের সভাপতিত্বে ও হাফেজ নুরুল আলমের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায়- দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো ইউনুচ ভুট্টো, রামু উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, একে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ, স্থানীয় সমাজ সেবক আনোয়ার, সুলতান আহমদ, ১ নং ওয়ার্ডের মেম্বার আবুল কালাম প্রমুখ বক্তব্য রাখেন।

Tag
আরও খবর