“সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

চাকরিচ্যুত বিজিবি সদস্য ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার

কক্সবাজারের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।


গ্রেপ্তার মাদক ব্যবসায়ী মো. আশরাফুল বারী বাঁধন (২৭) চাকরিচ্যুত বিজিবি সদস্য। তিনি নীলফামারী সদর উপজেলার বাসিন্দা।


কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।



বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলাতলী ওয়ার্ল্ড বিচ রিসোর্টের পাশে গ্রিন লাইন পরিবহন কাউন্টারের ভেতর কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে র‍্যাবের একটি দল সেখানে অভিযান শুরু করে।



এ সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালানোর চেষ্টাকালে মো. আশরাফুল বারী বাঁধনকে গ্রেপ্তার করা হয়। তার কাছে থাকা সেনাবাহিনীর পোশাকের রঙের ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তার বাঁধন চাকরিচ্যুত বিজিবি সদস্য।



বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাঁধন দীর্ঘদিন ধরে বিজিবির নকল সিসি বানিয়ে ইয়াবা পাচার করে আসছে। উদ্ধার করা ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে সদর মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

Tag
আরও খবর