চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বাঘায় ৭০ বস্তা সারসহ ট্রলি চালক আটক

রাজশাহীর বাঘায় ৭০ বস্তা সারসহ ট্রলি চালক সিদ্দিকুর রহমানকে (৩৫) আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) তার নামে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার বিকালে বাঘা-ঈশর্দী মহাসড়কের লালপুরের তিনখুটি এলাকা থেকে তাকে আটক করা হয়। 



জানা গেছে, বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত লুৎফর রহমানের সার ডিলার থেকে ৫০ কেজি ওজনের ইউরিয়া ৩৫ বস্তা ও ডিএপি ৩৫ বস্তাসহ ৭০ বস্তা সার নিয়ে ট্রলি বোঝায় করে লালপুরের দিকে নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশ সারসহ ট্রলি চালককে আটক করে। পরে বাঘা উপজেলা কৃষি কর্মকর্তাকে অবগত করে থানায় হস্তান্তর করা হয়। আটক ট্রলি চালক সিদ্দিকুর রহমান উপজেলার ছাতারী গ্রামের মৃত সিফাত মন্ডলের ছেলে।


ট্রলি চালক সিদ্দিকুর রহমান পুলিশকে পাকুড়িয়া ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত লুৎফর রহমানের সার ডিলারের গোডাউন থেকে নিয়ে যাচ্ছিলেন বলে তথ্য দেন।



এ বিষয়ে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত সার ডিলার লুৎফর রহমানকে না পেয়ে তার ছোট ভাই গোলাম হোসেনের সাথে কথা বল্লে তিনি বলেন, শুনেছি সার বোঝায় একটি ট্রলি বাঘা তেল পাম্পের সামনে এসে নষ্ট হয়ে যায়। পরে সিদ্দিকের ট্রলিতে সার তুলে নিয়ে যায়। কোথায় থেকে কোথায় সার নিয়ে যাচ্ছিল আমার জানা নেই। তবে আমার ভাইকে প্রতিহিংসায় ফাঁসানোর জন্য এমন কাজটি করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, খবর পেয়ে বাঘা থানার পুলিশকে অবগত করলে সারগুলো জব্দ করা হয়। বর্তমানে সারগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।


বাঘা থানার তদন্ত ওসি আবদুল করিম বলেন, এই ঘটনায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যারিন তাসনিম নিলয় বাদি হয়ে সার ডিলার লুৎফর রহমান ও ট্রলি চালক সিদ্দিককে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ট্রলি চালককে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#


Tag
আরও খবর
deshchitro-6a36d7136e013-210626120819.webp
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার

৩ ঘন্টা ২২ মিনিট আগে