দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল

সাভারে ফুটপাত দখল করে চলছে হকারী,লাখ,লাখ টাকার চাঁদাবাজি প্রতিদিন।

ছবি- সংগ্রহীত


রাজধানী ঢাকার সবচেয়ে নিকটবর্তী শহর সাভার। এই সাভার বাজার বাসস্ট্যান্ডের ফুটপাত অবৈধভাবে দখল করে হকার্সরা ব্যবসা করছে চলেছে। আর এই হকার্সদের কে পুজি করে গড়ে উঠেছে ৩টি হকার্স সংগঠন। এ সংগঠনের নেতারা সাভার বাজার বাস্ট্যান্ডের পূর্ব এবং পশ্চিম পাশ ভাগ করে বেপরোয়া চাঁদাবাজী করে চলেছে প্রতিনিয়ত। ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডের উভয়পাশে ৬ শতাধিক এর বেশি ভাসমান দোকান থেকে নিয়মিত চাঁদা আদায় করছে সংগঠনগুলো।



সাভারে অবৈধ ভাবে গড়ে ওঠা ৩টি হকার্স সংগঠন হলো বাংলাদেশ হকার্স লীগ-এর সাভার উপজেলা ও পৌরসভা শাখা, আওয়ামী হকার্স লীগ এবং ছিন্নমূল হকার্সলীগ। এরমধ্যে বাংলাদেশ হকার্সলীগ সাভার উপজেলা ও পৌরসভা শাখার নিয়ন্ত্রণে রয়েছে মহাসড়কের পূর্বপাশ এবং আওয়ামী হকার্সলীগ ও ছিন্নমূল হকার্সলীগের দখলে রয়েছে পশ্চিমপাশ। মজার ব্যাপার হচ্ছে, এ ৩টি সংগঠনের সাভার উপজেলা ও পৌর কমিটি নাম করা হলেও তাদের কার্যক্রম শুধু সাভার বাস্ট্যান্ডে। এর বাহিরে তাদের কোন কার্যক্রম নেই। এ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২-৪ জন নেতা চাঁদাবাজীর মাধ্যমে অর্জিত টাকা থেকে মাসে ১৫ থেকে ২৫ হাজার টাকা বেতন নেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া এ টাকা থেকে কিছু রাজনৈতিক নেতা এবং প্রশাসনকে ম্যানেজ করতে ব্যয় করা হয়।


এ ৩টি সংগঠনের মধ্যে আওয়ামী হকার্সলীগ ও ছিন্নমূল হকার্সলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগেই। তবে বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা ও পৌরসভা শাখার সম্মেলন হয়েছে গত ২৪ জানুয়ারি। যদিও তার ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও এখনো তা প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে কমিটির পদ প্রত্যাশিরা।


হকার্স সংগঠন তিনটির দায়িত্বে রয়েছেন, ঢাকা-আরিচা মহাসড়কের পূর্বপাশ বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা, পৌর শাখার সভাপতি নজরুল ইসলাম ও কামাল হোসেন। ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিম পাশে আওয়ামী হকার্সলীগের উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, সাধারণ সম্পাদক লিটন খাঁন এবং ছিন্নমূল হকার্সলীগ সভাপতি শফিউল ইসলাম ও হানিফ দুলাল।


জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের পূর্বপাশের বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা ও পৌরসভা শাখার নামে চাঁদা আদায় করা হয়। আগে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন জনের মাধ্যমে চাঁদা আদায় করলেও তা এখন ভিন্নভাবে আদায় করেন। প্রতিদিন ১০ হাজার ৫শ’ টাকা হারে ডাকের মাধ্যমে অগ্রীম নেন সংগঠনের নেতারা। জানা যায়, ডাকের এ চাঁদা আদায় করছে জুয়েল, দেলোয়ার, আনোয়ার ও তারেক।


অন্যদিকে, মহাসড়কের পশ্চিমপাশে আওয়ামী হকার্সলীগ এবং ছিন্নমূল হকার্সলীগের ব্যানারে চাঁদা আদায় করা হয়। সেখানেও প্রতিদিন ৯ হাজার টাকার হারে ডাকে দেওয়া হয়। এ ইজারা তাদের সংগঠনের সিনিয়র নেতারাই প্রতিমাসে নিয়ে থাকেন বলে সূত্র জানান। হকার্স নেতা হারুনের নেতৃত্বে ভাসমান দোকান থেকে চাঁদা আদায় করা হয়। চাঁদা আদায়ের বিষয়ে জানতে চাইলে আওয়ামী হকার্সলীগের উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন আকন্দ বলেন, আমরা কোন চাঁদাবাজি করি না। হকার্সদের কাছ থেকে যে টাকা নেওয়া হয় তা সংগঠনের জন্য। তবে কত টাকা নেওয়া হয় মোবাইলে বলা যাবে না বলেও জানান তিনি।


প্রতিদিন ফুটপাত ইজারা দেওয়ার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা বলেন, আমি জেল থেকে আসার পর থেকে সংগঠনের অফিসেই আমাকে ঢুকতে দেওয়া হয় না। তবে প্রতিদিন ১০ হাজার ৫শ’ টাকা করে ডাক উঠে ফুটপাত থেকে এটা শুনেছি।

অন্যদিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে উভয়পাশ এবং ফুটওভার ব্রিজসহ বিভিন্নস্থানে প্রতিদিনই নতুন করে বসছে ভাসমান দোকান। ব্রীজের গোড়ায় হকার বসাতে সাধারন মানুষের ব্রীজে ওঠানামা করতে অসহনীয় কষ্ট ভোগ করতে হয়। তবে চাঁদাবাজির জন্য ফুটপাতে হকার বসানো ফলে প্রতিনিয়ত সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার পথচারী। সাধারণ মানুষের দাবী মহাসড়কের দুইপাশ ও ফুটওভার ব্রীজের উপর থেকে হকারদের উচ্ছেদ করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে দেওয়া হোক।

আরও খবর





6a721f9c39040-040826112132.webp
দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা

১ দিন ৫৩ মিনিট আগে