“সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

টেকনাফে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত

দেশের অন্যান্য স্থানের ন্যায় টেকনাফে এনজিও সংস্থা একলাবের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০২৩ পালিত হয়েছে।


১৫ জুন বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল কাশেমের সভাপতিত্বে ও একলাব ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর ম্যানেজার জিয়াউল হক সরকারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভাপতির বক্তব্যে ডা: আবুল কাশেম বলেন একলাব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে ম্যালেরিয়া বিষয়ে জনগণকে সচেতন করায় টেকনাফে ম্যালেরিয়া রোগীর সংখ্যা প্রায় শূন্যের কৌঠায় চলে এসেছে। এ ছাড়া বর্ষার প্রারম্ভে মশার উপদ্রব অত্যাধিক হারে বৃদ্ধি পায়। এ বিষয়ে সর্বস্তরের জনগণকে ম্যালেরিয়া প্রতিরোধে মশারী টাঙিয়ে ঘুমানোর জন্য আহ্বান জানান।


এদিকে এনজিও সংস্থা একলাব ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর ম্যানেজার জিয়াউল হক সরকার বলেন,

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশে বিশেষ করে পাহাড়ী অঞ্চলে যারা বসবাস করে তাদের কে ম্যালেরিয়া প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা মূলক সেমিনার আলোচনা সভার মাধ্যমে বিনামূল্যে রক্ত পরীক্ষা ও ম্যালেরিয়ার ওষুধ প্রদান করা হচ্ছে। এতে টেকনাফে ম্যালেরিয়ার কোন জটিল রোগী নেয় বললে চলে। এই কর্মসূচি চলমান রাখার পাশাপাশি ম্যালেরিয়া প্রতিরোধে সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।


আলোচনা সভায় ম্যালেরিয়া নির্মূল বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।


এ সময় উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার প্রনয় রুদ্র, উপজেলা পরিষদের কর্মকর্তা ও এনজিও সংস্থা একলাবের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ওবাইদুর রহমান নয়ন, সুপারভাইজার, জুলফিকার আলী, ল্যাব টেকনোলোজিজ আমিনুল ইসলাম চৌধুরী আবদুর রউফ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর