“সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

দেড় লাখ রোহিঙ্গা শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে

কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৩টি ক্যাম্পের ৪৫টি সাইটে ১ লাখ ৫২ হাজার ৩৫৬ জন শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সের ১৫ হাজার ৬৬৫ জন শিশু নীল রঙের ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৩৬ হাজার ৬৯২ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।


বুধবার (১৪ জুন) বিকেল সাড়ে ৩টায় জেলা ইপিআই সেন্টারে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দিন খান আলমগীর এ তথ্য জানান।


তিনি জানান, বাংলাদেশী শিশুদের পাশাপাশি আগামী ১৮ থেকে ২২ জুন রোহিঙ্গা ক্যাম্পে জন্মগ্রহণ করা শিশুদেরও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে। ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের ৪৫টি সাইটে আমরা এই টিকা খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।


সিভিল সার্জন আরও জানান, ক্যাম্পের ৪৫টি সাইটে টিকা খাওয়ানোর দায়িত্বে থাকবে ৪১৬টি ভ্রাম্যমান টিম। প্রতিটি টিমে ৪ জন থাকবেন, যেখানে ২ জন সুপারভাইজার আর ২ জন ভলান্টিয়ার।


ডা. মহিউদ্দিন খান আলমগীর বলেন, ‘রোহিঙ্গা মায়েরা বাংলাদেশীদের চেয়ে তুলনামূলকভাবে কম সচেতন। শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যসম্মত বিষয় নিয়ে তাদের মাথাব্যথা থাকে না। যার ফলে স্বাস্থ্যসহ মৃত্যু ঝুঁকিতে থাকে শিশুরা। তাই ভিটামিন ‘এ’ জাতীয় বিভিন্ন রোগ দূর করতে রোহিঙ্গা ক্যাম্পে এই ক্যাম্পেইন চালু করার সিদ্ধান্ত নেয়া হয়। স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় এসব রোহিঙ্গা শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।’


এদিকে, কক্সবাজারের আট উপজেলার ৪ লাখ ৮৩ হাজার ৯৮৩ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল। আগামী ১৮ থেকে ২২ জুন জেলার ১ হাজার ৮০২টি কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানো হবে। একইসাথে ৭২ ইউনিয়নের ২১৬ ওয়ার্ডে সচেতনতার জন্য পুষ্টিবার্তাও প্রচার করা হবে জানিয়েছে জেলা সিভিল সাদেড়র্জন অফিস।

Tag
আরও খবর