শ্যামনগরে লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ দেওয়ানগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু জিয়ানগরে জমির বিরোধে হাতুরি দিয়ে হামলা আহত-১ কচুয়ায় ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক লাখাইয়ে বোরোধান কর্তনে হারভেস্টার মালিকদের সিন্ডিকেট,যেন মরার উপর খাঁরার ঘাঁ,,,, রাতের মধ্যে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট গণ সংবর্ধনায় সিক্ত হলেন সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা মুন্নি জামায়াাতে ইসলাম আফিম মাদকের চেয়েও বিপজ্জনক: বুলু শ্রীবরদীতে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারিকেলবাড়িয়া হাটে আধিপত্যের লড়াই: সবজি বাজারের স্থান পরিবর্তন নিয়ে উত্তপ্ত বাঘারপাড়া লালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু তরুণদের অংশগ্রহণে মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সাতক্ষীরায় প্রাথমিকের প্রান্তিক মূল্যায়ন শুরু, ধাপে ধাপে চলবে মূল্যায়নের সূচি পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর বাংলাদেশে পুশইনের সম্ভাবনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশাল বিসিসি নির্বাচনে হেরে যাওয়া মেয়র প্রার্থী রুপনকে অবাঞ্ছিত ঘোষণা

ছবি-- জামাল কাড়াল।



বরিশাল বিসিসি নির্বাচনে হেরে যাওয়া মেয়র প্রার্থী কামরুল আহসান রুপনকে অবাঞ্ছিত ঘোষণা করেন বরিশাল বিএনপি ছাত্রদল ও যুবদলের নেতা কর্মিরা।  তার ছবি সংবলিত বিভিন্ন ব্যানার নিয়ে বিক্ষোভ ও সভা করেছে জেলা ও মহানগর  বুধবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরের সদররোডস্থ দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করা হয়। সভা শেষে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বরিশাল সিটি নির্বাচনে অংশগ্রহণ করায় সদ্য বহিষ্কৃত কামরুল আহসান রুপনের ছবি সংবলিত ব্যানারে অগ্নিসংযোগ করা হয়। আর সেই ছবিতে রুপনের গলায় জুতোর মালা পড়ানো ছিল।এছাড়া রুপনের ছবি সংবলিত ব্যানারের পাশে রুপনকে মীরজাফর, গাদ্দার, বেইমানসহ বেশ কিছু উপাধি দেওয়া ব্যানারও শোভা পাচ্ছিলো। এছাড়া শ্রমিকদের কাছ থেকে অটোরিকশার টোকেন বিক্রি করে হাতিয়ে নেওয়া টাকা ফেরত দেওয়ার দাবি জানানো সংবলিত ব্যানারও ছিল সেখানে।বরিশাল দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মুসফিকুল হাসান মামুন, যুবদল নেতা সাকলাইন, জেলা দক্ষিণ ছাত্রদল সহ-সভাপতি লিয়ন, নজরুল,যোবায়ের, আরিফ সিকদার ও হাবিব সিকদার। এ সময় বক্তরা বলেন, দলের সঙ্গে বেইমানি করা এ মীরজাফরকে বরিশালবাসী চিনে রাখুন। আমরা এ গাদ্দার, বেঈমান, মীরজাফর রুপনকে বরিশাল থেকে বিতাড়িত করব ইনশাআল্লাহ। জানা গেছে, পরাজিত মেয়র প্রার্থী কামরুল আহসান রুপন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বক্তব্য দেওয়ায় ক্ষোভ সৃষ্টি হয় হয় তৃণমূলের নেতাদের।আর এ নেতাকর্মীরাই আজ রুপনের বিরুদ্ধে কর্মসূচির আয়োজন করে। প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছেন জেলা ও মহানগর ছাত্রদল ও যুবদলের সদস্যরা। এদিকে বেলা সোয়া ১১টায় নিজস্ব নির্বাচনী মিডিয়া সেলে কামরুল আহসান রুপন একটি বার্তা দিয়েছে। যেখানে তিনি বরিশাল সিটি করপোরেশনের ফলাফল প্রত্যাখ্যান করার কথা বলেছেন। ওই বার্তায় তিনি বলেন, প্রিয় বরিশালবাসী ও সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম, আপনারা জানেন যে, ১২ জুন ২০২৩’ বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কার্যক্রম চলা অবস্থায় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা কর্তৃপক্ষসহ অন্যান্য প্রশাসন একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায়ের নামে মেয়র প্রার্থীদের ধোয়াশার মধ্যে রাখতে সক্ষম হয়েছে।তিনি বলেন, ভোট কার্যক্রম চলাকালীন সময় ৩০ ওয়ার্ডের অধিকাংশ ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও পুলিং অফিসারদের সরাসরি তত্ত্বাবধানে ও নিয়ন্ত্রণে এবং আইন শৃঙ্খলা বাহিনী তত্ত্বাবধানে ছাত্রলীগ ও যুবলীগের নেতা ও কর্মীরা ভোটারদের বল প্রয়োগ করে নৌকা মার্কা প্রতীকে ভোট প্রদানে বাধ্য করেছেন।তিনি আরও বলেন, সাধারণ ভোটারদের ভোট দিতে বাধাগ্রস্ত করেছে যার ফলে সাধারণ ভোটাররা ভোট দিতে পারেনি। মেয়র প্রার্থী ও কর্মীদের ওপর যে হামলার দৃষ্টান্ত স্থাপন করেছে ইতিহাস তার সাক্ষী হয়ে থাকবে। ভোট গণনার পূর্বক্ষণে সব কেন্দ্র থেকে আমার প্রতিনিধি পুলিং এজেন্টদের বের করে দিয়েছে পূর্ব পরিকল্প অনুযায়ী।ইভিএম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একটি ফলাফল সৃষ্টির করে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী দেখিয়ে যে ফলাফল ঘোষণা করেছেন এটি ডিজিটাল প্রহসন ছাড়া আর কিছুই নয়। তাই আমি এ প্রহসনের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করিলাম। 


আরও খবর