“সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলুন – নব নির্বাচিত মেয়র মাহাবুব

কক্সবাজার পৌরসভা এলাকায় নালা দখল করে অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য ২ মাস সময় বেধে দিলেন নব নির্বাচিত কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী। ২ মাসের পরে পৌর এলাকার জনগণের অসুবিধা হয় এমন সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে, এখানে কাউকে ছাড় দেওয়া হবে বলে ঘোষনা দেন তিনি।

নবনির্বাচিত পৌর মেয়র কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে এমন মন্তব্য করেন।

১৩ জুন সন্ধ্যায় নব নির্বাচিত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী।


এ সময় মাহাবুবুর রহমান বলেন, আমি ২১ বছর কাউন্সিলর এবং ২ বছর ৯ মাস ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছি। আমি পৌরবাসীর সেবা বিষয়ে নতুন নয় এখানে সব কিছু আমার জানা আছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌরবাসী জলাবদ্ধতা নিয়ে কষ্ট পায়। আমি সেটা হতে দেব না। আমি স্পষ্ট বলতে চাই অনেকে পৌরসভার নালা বা গুরুত্বপূর্ন স্থাপনা দখল করে অবৈধ স্থাপনা করেছেন। মানুষকে কষ্ট দিচ্ছেন তাই আমি শপথ নেওয়ার জন্য এখনো ২ মাস সময় আছে তাই এই ২ মাসের মধ্যে সমস্ত অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নিতে অনুরোধ জানাচ্ছি। যারা সরিয়ে নেবেন পৌরসভায় এনে তাদের সম্মানিত করা হবে। আর যারা অবৈধ স্থাপনা সরাবেন না তাদের জন্য কঠোর সময় অপেক্ষা করছে আমি কোন দখলবাজি সহ্য করবো না।

এ সময় তিনি দায়িত্ব পালনে সাংবাদিকদের সহায়তা কামনা করেন এবং গঠনমূলক সমালোচনা করার জন্য আহবান জানান। এছাড়া নির্বাচনী ইসতেহার বাস্তবায়নে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন একই সাথে নির্বাচনে সাংবাদিকদের সমর্থন এবং নিরলস ভাবে কাজ করার জন্য ধন্যবাদ জানান।



এ সময় আরো বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্টাতা সদস্য ও সাবেক সভাপতি বদিউল আলম, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাত।

অনুষ্টান পরিচালনা করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল। এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক তোফায়েল আহামদ, এড. আয়াছুর রহমান, আবদুল কুদ্দুস রানা, এড. ফরিদুল আলম, মমতাজ উদ্দিন বাহারীসহ জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Tag
আরও খবর