যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

বরিশালকে নতুন রুপে গড়ে তোলার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত নগরপিতা আবুল খায়ের



বেসরকারি ভাবে সিটি মেয়র নির্বাচিত হওয়ার পর বরিশালকে নতুনরূপে গড়ে তোলার অঙ্গীকার করেছেন নতুন নগরপিতা আবুল খায়ের আব্দুল্লাহ। সোমবার (১২ জুন) সন্ধ্যায় বরিশালের শিল্পকলা একাডেমিতে সিটি নির্বাচনের ফল ঘোষণার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ অঙ্গীকার করেন। আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, ‘নির্বাচনি ইশতিহারের মাধ্যমে আপনাদের প্রতি যে সব অঙ্গীকার করেছি তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো। এর জন্য মহান আল্লাহতাআলার সাহায্য প্রার্থনা করছি। নতুন বরিশাল গড়ার অঙ্গীকার, জয় হোক শেখ হাসিনার।’ এ সময় তিনি ভোটার ও কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণ ও আমার নেতাকর্মী যারা নির্বাচনের সঙ্গে জড়িত, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবশেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে তিনি বক্তব্য শেষ করেন।বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী নৌকা প্রতীকে আবুল খায়ের আব্দুল্লাহ  ৮৭ হাজার ৭৫২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট।নির্বাচনে মেয়র পদে লড়েছেন ৭ জন। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (হাতপাখা),  জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (লাঙ্গল), জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল আহসান (ঘড়ি, বিএনপি), আসাদুজ্জামান (হাতি) ও আলী হোসেন (হরিণ) প্রতিদ্বন্দ্বিতা করেন।উল্লেখ্য, পৌরসভা থেকে ২০০২ সালের ২৫ জুলাই বরিশাল সিটি করপোরেশনে উন্নীত হয়। ২৫ বর্গকিলোমিটার থেকে বেড়ে এখন এর আয়তন ৫৮ বর্গকিলোমিটারে দাঁড়িয়েছে। বরিশাল সিটির বর্তমান লোকসংখ্যা প্রায় ৬ লাখ। সিটির প্রথম নগরপিতা হিসেবে ২০০৮ সালে আওয়ামী লীগের শওকত হোসেন হিরণ জয়লাভ করেন। এরপর ২০১৩ সালে বিএনপির আহসান হাবিব কামাল এবং ২০১৮ সালে নৌকার প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মেয়র নির্বাচিত হন। 


আরও খবর



6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১৮ ঘন্টা ২৮ মিনিট আগে