যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

বরিশাল সিটি নির্বাচনে কেন্দ্রেে বিতরে দুই কাউন্সিল প্রার্থীর সমার্থকদের মধ্যে হাতাহাতি।

ছবি-- জামাল কাড়াল।



বরিশাল নগরী ২১ নং ওয়ার্ড গোরস্থান রোড মাদ্রাসা কেন্দ্রের ভেতরেই ভোট দিতে আসা লাটিম মার্কার প্রার্থী মু. শাহরিয়ার সাচিব (রাজিব) এবং টিফিন বক্স মার্কার প্রার্থী শেখ সাঈদ আহমেদ (মান্না) এর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ভোট গ্রহণ শুরুর পর থেকেই দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ভোট কেন্দ্রের ভেতরে ও বাইরে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। টিফিন বক্স মার্কার প্রার্থী শেখ সাঈদ আহমেদ (মান্না) এর সমর্থক নাম প্রকাশ না করার শর্তে বরিশালটাইমসকে বলেন, ‘লাটিম মার্কার প্রার্থী ও তাঁর স্ত্রী ভোটারদের জোর করে তাদের পক্ষে ভোট দেওয়াচ্ছে। আমাদের কাউকে ঢুকতে দিচ্ছে না। তারা আমাদের সন্ত্রাসী বলছে। আমাদের বিভিন্নভাবে হুমকিও দিচ্ছে।’ লাটিম মার্কার প্রার্থী মু. শাহরিয়ার সাচিব (রাজিব) এর স্ত্রী মৌসুমী কবির মৌ বরিশালটাইমসকে অভিযোগ করে বলেন, ‘টিফিন বক্সের প্রার্থী মাঠে নেই। সে ভোটারদের টাকার প্রলোভন দিয়ে ভোটকেন্দ্রে নিয়ে আসছে। এইটার বাধা দেওয়ার জন্য আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। আমাদের লাইনেই দাঁড়াতে দিচ্ছে না। বলছে, বের করে দেবে।’লাটিম মার্কার আরেক সমর্থক বলেন, ‘সবাই জানে শেখ সাঈদ আহমেদ মান্না একাধিক, মার্ডার ও অস্ত্র মামলার আসামী।’ কেন্দ্রের ভেতরে হাতাহাতির পর কেন্দ্রের ভেতর থেকে উভয় পক্ষের সমর্থকদের বের করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর কিছুক্ষণ পরেই এপিবিএন ফোর্স এসে কেন্দ্রের সামনে থেকে উভয় কাউন্সিলের সমর্থকদের দূরে সরিয়ে দেয়।এপিবিএন কর্মকর্তা দুলাল আহমেদ বলেন এখানে এমন খবর পেয়ে আমরা এসেছি। দুই কাউন্সিলরের লোকজনকে কেন্দ্রের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন ভোটকেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক। যেকোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলেই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি বলেন জানান তারা। 

আরও খবর



6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১৮ ঘন্টা ২৭ মিনিট আগে