কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

বিএনপি নির্বাচন নয়, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে : এনামুল হক শামীম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-06-2023 04:00:23 pm


মাহবুব আলম 

(শরীয়তপুর প্রতিনিধি):

শরীয়তপুর ২ এর সংসদ ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বিএনপি বারবার বিঘ্ন সৃষ্টি করতে নতুন নতুন কৌশলে ষড়যন্ত্র শুরু করেছে। দেশের চলমান স্থিতিশীলতা বিনষ্টের জন্য তারা যতই চেষ্টা করুক, কখনও সফল হবে না। বিএনপি নির্বাচন, আন্দোলন ও রাজপথে ব্যর্থ হলেও ক্ষমতায় থাকতে দেশের অর্থপাচার এবং লুটপাটে বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছিল। তারা নিজেরা আন্দোলন করতে না পেরে অন্যের কাঁধে ভর করে এবং বিদেশিদের কাছে ধরনা দেয়। আন্দোলন করে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নেই। তারা এসব করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। এরা দেশ ও জাতির শত্রু। বিএনপি নির্বাচন নয়, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে। তবে সেই স্বপ্ন কখনো আর বাস্তবে পরিণত হবে না।



শনিবার (১০ জুন) বিকালে শরীয়তপুরের প্রায় ৫৫২ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর ডান তীর ঘেঁষে সুরেশ্বর চরমোহন থেকে উত্তর তারাবুনিয়ার শেষ সীমান্ত পর্যন্ত বেড়িবাঁধ ও সোনার বাংলা এভিনিউয়ের চরভাগা অংশের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। 



তিনি বলেন, অপরাজনীতির কারণে জনবিচ্ছিন্ন বিএনপি আর কোনো দিন ক্ষমতায় আসবে না। যতই আন্দোলনের নামে ফটোসেশন করুক।  বিএনপি যদি এতই জনপ্রিয় হয়, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করে জনপ্রিয়তা যাচাই করুক। ক্ষমতায় আসতে হলে বিএনপিকে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। দেশের জনগণ উন্নয়নে বিশ্বাস করে। এদেশের উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, সততা ও নির্ভরতার প্রতিক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী নির্বাচনেও আবারও ক্ষমতায় আসবে। আর জননেত্রী শেখ হাসিনা হবে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী। পৃথিবীর ইতিহাসে এক বিরল রেকর্ড স্থাপন করবেন।



উপমন্ত্রী বলেন, বিএনপির আমলে বিদ্যুৎ ছিলো না, তারা বলছে বিদ্যুৎ নিয়ে কথা। অথচ, ২০০৬ সালে বিদ্যুৎ চাওয়ায় বিএনপিরলআমলে ২০ জন সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল। নিজেদের সময় বিদ্যুৎ দিতেই পারেনি, বরং বিদ্যুতের নামে বিভিন্ন স্থানে শুধুমাত্র খুঁটি বসানো হয়েছিলো। এখন বিদ্যুৎ নিয়ে তাদের মুখে বড় বড় কথা মানায় না।



শামীম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল স্বপ্ন পূরণ করছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের সকল শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে। বাংলাদেশের উন্নয়নের একমাত্র ভরসাস্থল দেশরত্ন শেখ হাসিনা।



ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যার সভাপতিত্বে  সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার মো. সাইফুল হক, পানি উন্নয়ন বোর্ডের


অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) আব্দুল হেকিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, চরভাগা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার। 


এরআগে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কাজে অগ্রগতি, তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ে জয়বাংলা ভবন নামে একাডেমিক ভবন ও নরসিংহপুর ফেরীঘাটে যাত্রী ছাউনীর উদ্বোধন করেন। পরে চরভাগায় জেলা পরিষদের অর্থায়নে নির্মিত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসেম মিয়া অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেন তিনি।

Tag
আরও খবর





6a896c23bca9d-220826033011.webp
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

৩ দিন ২ ঘন্টা ১ মিনিট আগে



6a88262261018-210826041914.webp
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ

৪ দিন ১ ঘন্টা ১২ মিনিট আগে