হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

রানা এখন উদ্যোক্তা

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 10-06-2023 12:17:23 pm

সফল উদ্যোক্তা রানা খান

ফেসবুক স্ক্রল করতে করতে নজর পড়লো 'শিবচর আম বাজার.কম' নামক একটি পেইজে। নাম দেখেই বুঝলাম এখানে আম বিক্রি করা হয়। আগ্রহ নিয়ে একটু ঢুঁ মারলাম পেইজে। দেখলাম আম কেনা বেচার অনেক পোস্ট। আগ্রহ থেকেই জানতে চাইলাম আম বিক্রি হবে? মেসেঞ্জারে একটা মেসেজে ফোন আসলো। দেয়া ঠিকানা অনুযায়ী চলে গেলাম তার দোকানে। অনলাইনে কিনে যদি ঠকি এই ভয়ে!! 


পেইজের কর্নধার এর নাম রানা খান। সদা হাসিমাখা মুখের এক যুবক। আম কিনতে গিয়ে কৌতুহল থেকেই অনেক কথা হয় রানা'র সাথে। কথায় কথায় জানতে পারলাম তিনি পড়ালেখা শেষ করেছেন মিরপুর বাংলা কলেজ থেকে। এরপর শিবচরে চলে আসেন। সরকারী চাকুরীর চেষ্টা করেছেন। খুব বেশি সুবিধা হয়নি। পারিবারিক ব্যাবসা থাকলেও রানা চেয়েছেন নিজের মত করে স্বাবলম্বী হতে। হঠাৎ করেই কোন চিন্তা ভাবনা না করে গত বছর চলে গেলেন ঝিনাইদহ, তারপর রাজশাহী। 


নিয়ে এলেন ট্রাকভর্তি আম। কিন্তু ছিলোনা কোন দোকান। বাড়িতে রেখেই ফেসবুকের কল্যানে এলাকার মানুষের কাছে টুকটাক করে সব আম বিক্রি করে ফেললেন। মোটামুটি লাভ হলো। রানাকে পেয়ে বসলো ফলের ব্যাবসায়। এরপর গরমের সময়ে চলে গেলেন বাগেরহাট। এবার আসলো ট্রাকভর্তি নারিকেল। গরমে শিবচরে নারিকেল/ডাবের প্রচুর চাহিদা থাকে। প্রতিটি নারকেল থেকে ৮-১০ টাকা লাভ হল। এবার ভেবে চিনতে নিয়ে ফেললেন একটি ছোট দোকান। ঝিনাইদহ,  রাজশাহী থেকে এক চালান আম নিয়ে শুরু করলেন ব্যাবসা। ফেজবুক এর সাহায্যে দিলেন বিজ্ঞাপন। ভালোই সাড়া পাচ্ছেন। রানা জানান ১০ কেজির আম অর্ডার করলে আমরা হোম ডেলিভারি করে থাকি। আমাদের নিজস্ব তদারকিতে ইতিমধ্যে শিবচরের শেখপুর, উমেদপুর, ভান্ডারিকান্দি, পাচ্চর সহ বিভিন্ন স্থানে আম ডেলিভারি করা হচ্ছে।  কেমন আছেন প্রশ্নের উত্তরে হেসে দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ। ভবিষ্যৎ চিন্তা কি জনতে চেয়েছিলাম রানা'র কাছে। চিন্তা ভাবনা না করেই বলেন ' ভবিষ্যৎ নিয়ে ভাবি না। ইচ্ছা আছে ব্যবসা বড় করার। স্বপ্ন দেখি আমার ব্যবসা আরো বড় হবে। দিন শেষে আমি নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে দেখতে চাই'। 


ঠিকানা: শিবচর টিএন্ডটি মোড়ের আগে কৃষি অফিসের নিচেই রানা'র আমের দোকান। 

পেইজ:

শিবচর আম বাজার ডট কম


আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯১ দিন ৭ ঘন্টা ৫ মিনিট আগে