স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ

নির্বাচনের ২৪ ঘন্টা আগ থেকে কোনো বহিরাগত থাকবে না, বাড়ি বাড়ি তল্লাশি করা হবে: বিএমপি কমিশনার

ছবি-- জামাল কাড়াল।


বরিশাল বিসিসি নির্বাচনের ২৪ ঘণ্টা আগ থেকে নগরীতে কোনো বহিরাগত থাকবে না। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করা হবে বলে মন্তব্য করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার সাইফুল ইসলাম।আজ শনিবার ১১টায় নগরীর বিএমপি হেডকোয়ার্টারে নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার এসব কথা বলেন ৷ সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের মেসেজ খুব ক্লিয়ার। এখানে যারা বহিরাগত আছেন তারা রাত ১২টা পর্যন্ত থাকবে। আগামীকাল থেকে নগরীতে আমরা কোন বহিরাগত দেখতে চাই না। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আমরা চেকপোস্ট বসাব। বহিরাগত কাউকে পেলে নগরীতে থাকার জন্য তাদের যৌক্তিক কারণ দেখাতে হবে ৷ চিকিৎসার কাজে আসা, গর্ভবর্তী মেয়ের সেবার জন্য আসা মা বা দীর্ঘ দিনের ভাড়াটিয়া ও কর্মসূত্রে বরিশালে থাকা বহিরাগতদের ক্ষেত্রে আমরা নমনীয় হব।এ ছাড়া অন্য কোনো কারণ গ্রহণযোগ্য হবে না৷ আমরা আজ রাত ১২টার পর থেকেই বাড়ি বাড়ি অভিযান চালাবো। এই অভিযান অব্যাহত থাকবে।’ নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব, বিজিবি, এবিপিএন ও আনসার মিলিয়ে মোট ৪ হাজার ৪০০ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।সুষ্ঠু, সুন্দর, পক্ষপাতহীন নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে বিএমপি কমিশনার বলেন, ‘সবার ক্ষেত্রে আইন সেইম। আমরা কোনো প্রার্থী চিনি না, প্রতীক চিনি না, দল চিনি না। আমরা চিনি মানুষ ও ভোটার। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে।’বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা, একটি দলের মুরিদরা বাইরে থেকে এসে নগরীতে প্রচার চালাচ্ছে। এই বিষয়গুলো কীভাবে ভাবছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএমপি কমিশনার বলেন, ‘নির্বাচন পরিচালনা করার জন্য বিভিন্ন দলের সমন্বয় দল থাকে। এটা অফিশিয়াল তবে সেটা দুই বা তিনজনের বেশি না৷ এই টাইপের যদি কিছু হয় সে ক্ষেত্রে আমরা ওভারলুক করতেই পারি। বাট সবার জন্য একই আইন৷ ’একজন মেয়র প্রার্থী অভিযোগ করছেন গোয়েন্দা সংস্থার লোকজন একজন বিশেষ প্রার্থীকে জেতানোর জন্য মাঠে নেমেছেন। এই অভিযোগের বিষয়ে আপনার বক্তব্য কী? উত্তরে সাইফুল ইসলাম বলেন, ‘এই বিষয়ে আমার জানা নেই। আজই প্রথম শুনলাম। তবে এসব বিষয়ে গণমাধ্যমে অভিযোগ না করে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করলে আমরা পরবর্তী ব্যবস্থা নিতে পারব।’ 


আরও খবর






6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১৭ ঘন্টা ২৬ মিনিট আগে