বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত সোনাইমুড়িতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে সবার অংশগ্রহণের আহ্বান শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক ইসলামপুরে প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ নিখোঁজের পর পানিতে ভাসল শিশুর মরদেহ জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

শ্রোতা বান্ধব হোক সংবাদ মাধ্যম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-06-2023 04:34:17 am

© ফাইল ছবি


◾ শেখ আব্দুল্লাহ :  মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং প্রযুক্তির উন্নতির কারনে বর্তমান সহজে ঘরে ঘরে চলে এসেছে উন্নত মানের টেলিভিশন। আর এরই সাথে বেড়েছে সংবাদ চ্যানেলের। মানুষ ঘরে বসেই সকল ধরনের খবর পাচ্ছে এসব সংবাদ চ্যানেলের মাধ্যমে। প্রযুক্তির যুগান্তকারী উন্নতির কারনে বর্তমান হাতে থাকা স্মার্ট ফোনের মাধ্যমে আমরা যেকোনো যায়গায় বসে সংবাদ চ্যানেলের থেকে দেশ-বিদেশের খবর নিতে পারছি। দেশের প্রায় প্রতিটি সংবাদ চ্যানেলেরই রয়েছে নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ। মুহুর্তের মধ্যে তাদের পাঠানো সংবাদ ছড়িয়ে যাচ্ছে সারাদেশে। 

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এইযে বর্তমান সংবাদ চ্যানেলগুলো দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলো পিছিয়ে ফেলে রেখে তুচ্ছ ঘটনা নিয়ে বেশি নিউজ করছে, যে বিষয়গুলো সর্বসাধারণ মেনে নিতে পারছে না। দেখা যায় দেশে চলমান অর্থনৈতিক দুর্দশা বা রাজনৈতিক অস্থিরতার বিষয়ে কথা না বলে সামান্য সিনেমার অভিনেতা /অভিনেত্রী জীবন বৃত্তান্ত নিয়ে প্রতিনিয়ত নিউজ করে যাচ্ছেন। বিনোদন জগৎ নিউজের বড় একটা অংশ। হাজারো মানুষের জ্ঞানের একটি অংশ বিনোদন নিউজ। সংবাদপত্রেও নির্দিষ্ট পাতা বিনোদনের খবরের জন্য নির্ধারিত রয়েছে। কিন্তু সংবাদ চ্যানেলগুলো বিনোদন জগৎ নিয়ে এমন কিছু নিউজ করে যা একটা সভ্য সমাজ কারো কাছে কাম্য না। দেখা যায় নিউজে একজন অভিনয় শিল্পীর চলাফেরা, খাওয়া-দাওয়া সমস্ত কিছু নিউজে চলে আসে, যেসব নিউজ আসলেই কারো জন্যই গুরুত্বপূর্ণ না।  


এছাড়াও সংবাদ মাধ্যমগুলো মানুষের আরেকটি আস্থার যায়গা কেড়ে নিয়েছে সেটা হলো সংবাদের সত্যতা যাচাই না করে ভুল সংবাদ প্রচার করা। নিজেদের চ্যানেলের জনপ্রিয়তা বাড়ানোর জন্য বা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে কোনো ঘটনার সঠিক তথ্য যাচাই না করে একজন ব্যাক্তি সম্পর্কে বা প্রতিষ্ঠান সম্পর্কে ভুল তথ্য দিয়ে যাচ্ছে, যে ঘটনাগুলো একদম নেককার জনক। এছাড়াও সংবাদ চ্যানেলগুলো মাঝে মাঝে এমন কিছু হেডলাইন ব্যবহার করেন, যা ভিতরের বিস্তারিত ঘটনার সাথে একদমই বেমানান এবং একজন শ্রোতার জন্য অত্যন্ত বিভ্রান্তিকর বিষয়। আর একারনে সর্বসাধারণের মনে সংবাদ মাধ্যম যে বিশ্বাসের যায়গাটুকু করে নিয়েছিলো এখন সে বিশ্বাস ভুলকন্ঠিত হচ্ছে।  


তাই সর্বসাধারণের মানুষের সংবাদ কর্তৃপক্ষের কাছে দাবি সংবাদ মাধ্যম যতটুকু মানুষের বিশ্বাস যায়গা থেকে সরে এসেছে, আবারও যেন আপনাদের কাজের মাধ্যমে সে যায়গাটুকু ফিরিয়ে নিয়ে আসেন। কোনো প্রতিষ্ঠান বা ব্যাক্তিকেন্দ্রীক ভুল তথ্য না দিয়ে, সঠিক তথ্য যাচাই-বাচাই করে শ্রোতাদের মাঝে তুলে ধরুন। আর প্রশাসনের কাছে দাবি যদি কোনো সংবাদ চ্যানেল যদি সঠিক তথ্য যাচাই-বাচাই না করে কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ভুল তথ্য প্রচার করেন তাহলে আপনারা আপনাদের দায়িত্বের যায়গা থেকে আইনানুগ ব্যবস্থা নিবেন।


লেখক : শেখ আব্দুল্লাহ 

তরুণ কলাম লেখক ও সংগঠক


আরও খবর







deshchitro-69fd9a21082ec-080526020905.webp
কৃষক কার্ড হতে পারে কৃষি বিপ্লবের হাতিয়ার

৩৬ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে