ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

রাশিয়াকে সামরিক সরঞ্জাম দিচ্ছে উত্তর কোরিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-09-2022 02:14:26 am

ফাইল ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক


ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে লাখ লাখ রকেট ও কামানের গোলা কিনতে যাচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের অসমর্থিত গোয়েন্দা সূত্রের বরাতে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।


বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া থেকে সামরিক সরঞ্জাম কেনার এ প্রক্রিয়া ইঙ্গিত করছে রুশ বাহিনী ইউক্রেনে তীব্র সামরিক সরঞ্জাম সংকটে ভুগছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণেই মূলত এ সংকট তৈরি হয়েছে বলে জানায় মার্কিন সূত্র।


যুক্তরাষ্ট্র ধারণা করছে, মস্কো পিয়ংইয়ংয়ের কাছ থেকে আরও সামরিক সরঞ্জাম কেনার চেষ্টা করতে পারে। এর মধ্যে গত সপ্তাহে মস্কো নতুন ইরানি ড্রোনের প্রথম চালান হাতে পেয়েছে বলে জানা যায়।


ইরান ও উত্তর কোরিয়া দুটি দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার। এর মধ্যে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়াও চলে আসে পশ্চিমা নিষেধাজ্ঞার অধীনে।


এরপর থেকেই দুটি দেশ মস্কোর সঙ্গে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার অংশ হিসেবে ডলারকে টপকে ক্রিপ্টো কারেন্সিতে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করতে যাচ্ছে ইরান।


অন্যদিকে ইউক্রেনে রুশ হামলার জন্য যুক্তরাষ্ট্রকেই দুষেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তিনি বলেন, এ হামলা শুরুর পেছনে পশ্চিমারা আধিপত্যবাদী নীতি প্রয়োগ করেছে। তাই এ হামলার জন্য মস্কোকে দায়ী করা থেকে সবসময় বিরত থেকেছেন তিনি।

আরও খবর







6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১৫ দিন ২০ ঘন্টা ২ মিনিট আগে