চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি বহুলী ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া: আলমপুর বাজার ও খাগা গ্রামে এস এম রঞ্জুর গণসংযোগ ‎ ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা পীরগাছায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

লক্ষ্মীপুরে সন্ধায় বোমা ফাটিয়ে স্বর্ণকার দোকানে ডাকাতি: নিহত ১ জন সহ আহত ৩

লক্ষ্মীপুর  ককটেল বোমা ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে একটি স্বর্ণকার দোকানে ডাকাতির ঘটনা ঘটে।ঐসময় দোকানিকে কুপিয়ে জখম করে ডাকাতেরা স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ  বেশ কিছু তাজা ককটেল ও ছুরি,ধামা উদ্ধার করে। 


আজ ৭ জুন(বুধবার) রাত ৮টা ১০ মিনিটের সময় লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন চৌধুরী সুপার মার্কেটের(বটু চৌধুরীর বাসার সামনে) ‘আর কে শিল্পালয়’ এ ককটেল ফাটিয়ে চতুর্দিকে আতঙ্ক ছড়িয়ে ওই স্বর্ণকার দোকান থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করার ঘটনা ঘটে। এতে বাধা দেওয়ায় দোকানি অপু কর্মকারকে এলোপাথাড়ি ধামা দিয়ে কুপিয়ে  জখম করে ডাকাতরা। ঐসময়  বাবাকে বাঁচাতে গিয়ে তার ছেলে অমি কর্মকারও গুরতর আহত হন।


স্থানীয় কলা বিক্রেতা মোঃ খোকন জানান, রাত ৮টা ১০ মিনিটে কয়েকজন লোক এসে স্বর্ণকার দোকানে ঢুকে। আর একজন বাইরে দাঁড়িয়ে একটি ব্যাগ থেকে ককটেল ফাটিয়ে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে দেয়। আর ভিতরে দোকান মালিক কে কুপিয়ে স্বর্ণালংকার লুটে নেয়।আমিও ভয়ে একটি দোকানে গিয়ে আশ্রয় নেই।পরে আমরা রক্তাক্ত অবস্থায় দাদাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করি।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, তারা একটি পিকআপ ভ্যান করে ডাকাত দল পালিয়ে যায়। 



তবে, পরবর্তীতে পিকআপ ভ্যানটি  পৌর শহরের ১৫ নং ওয়ার্ডের ইটেরপুল এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সিডেন্ট করে। এতে ছবি উল্লাহ (৭৫) ও মো. ইসলাম (৫০) নামে তারা গুরুতর আহত হয়। হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ছবি উল্লাহকে মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করছেন সদর হাসপাতালের ডিউটি  অফিসার মোঃ আনোয়ার হোসেন। তিনি আরও বলেন,  অবস্থায় অপু কর্মকারের অবস্থা আশঙ্কাজনক,তাই তাকে ঢাকায় পাঠানো হয়েছে।


লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান,লক্ষ্মীপুর ইটেরপুল এলাকা থেকে  ২ জন ডাকাত কে আটক করা হয়েছে।  বিষয়টি আমরা খতিয়ে দেখছি।বাকি অপরাধীদের ধরতে আমরা কাজ করছি।

আরও খবর