নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রামে "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা" শীর্ষক কর্মসূচি পালিত

চট্টগ্রামে "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা" শীর্ষক কর্মসূচি পালিত



  বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা” শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়।
৭ জুন ( বুধবার ) চট্টগ্রাম  নগরীর স্টেশন রোডস্থ হোটেল সৈকতে  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা” শীর্ষক কর্মসূচির অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ  কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে আয়োজিত উক্ত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিঃ কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আনোয়ার পাশা।
এতে  প্রধান অতিথির বক্তব্যে  সিএমপি কমিশনার বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূলভিত্তি হলো স্মার্ট সিটিজেন। কারণ সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করাটা একটি 'Shared Responsibility', যেখানে Law Enforcement- এর চেয়েও বেশি জরুরি যার যার নিজস্ব অবস্থান থেকে সচেতনতা তৈরি এবং নিজে আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলা।

আর স্মার্ট সিটিজেন তৈরিতে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। কারণ 'We are what we eat', তাই নিরাপদ খাদ্য ব্যবস্থা সুস্থ, মেধাবী ও দক্ষ জনশক্তি গড়ে তোলার উল্লখযোগ্য স্তম্ভগুলোর মধ্যে একটি। এসময় সিএমপি  কমিশনার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদক, বিপণনকারী, সকল স্তরের ব্যবসায়ী, সরকারি দপ্তর ও ভোক্তাসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

আরও খবর