রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল

বৃষ্টির জন্য ধামরাইয়ে বিশেষ নামাজ আদায়

বৃষ্টির জন্য ধামরাইয়ে বিশেষ নামাজ আদায়।টানা কয়েক দিন ধরেই রাজধানী ঢাকাসহ সারাদেশে তীব্র তাপপ্রবাহ বইছে। গত কয়েক দিন এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোদে পুড়ে নষ্ট হচ্ছে ফসলের মাঠ।


তাই তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনা করে বিশেষ নামাজ আদায় করেছেন ঢাকার ধামরাইয়ের স্থানীয় বাসিন্দারা। 



বুধবার (৭ জুন) সকালে ধামরাই উপজেলার শরিফবাগ ইসলামিয়া কামিল মাদরাসা মাঠে বিশেষ এ নামাজ আদায় করা হয়। ধর্মমতে, এ নামাজকে বলা হয় ‘ইসতিসকার নামাজ’। এ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি বা পানির জন্য প্রার্থনা করা হয়।


এই বিশেষ নামাজের আয়োজকরা জানান, টানা তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। দীর্ঘদিন বৃষ্টির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে তাঁরা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আয়োজন করেছেন। এই নামাজে সবাইকে অংশ নেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণাও চালানো হয়েছে।


বুধবার সকালে ধামরাইয়ের শরিফবাগ ইসলামিয়া কামিল মাদরাসা মাঠে গিয়ে দেখা যায়, পাঞ্জাবি-টুপি পরে জায়নামাজ নিয়ে বিভিন্ন বয়সের মানুষ মাঠে হাজির হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই নামাজ আদায় ও দোয়া পরিচালনার জন্য হাজির হন শরিফবাগ ইসলামিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. মোহাম্মদ ফাইজুল আমীন সরকার। প্রথমে তিনি মুসল্লিদের উদ্দেশে নামাজের নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করলেন সবাই। নামাজ শেষে দুই হাত তুলে সবাই বৃষ্টির জন্য মোনাজাত করেন।


ছেলেকে নিয়ে নামাজ আদায় করতে এসেছিলেন ধামরাই পৌর শহরের লাকুরিয়া পাড়ার বাসিন্দা রাজিউল হাসান পলাশ। তিনি বলেন, ছোটবেলা থেকেই মুরুব্বিদের কাছে এই নামাজের বিষয়ে শুনেছেন তিনি। বর্তমান অতিরিক্ত রোদের কারনে তীব্র গরমে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, তা একধরনের বড় দুর্যোগ। তাই এই দুর্যোগ থেকে মুক্তি পেতে সন্তানকে সঙ্গে নিয়ে তিনি এ বিশেষ নামাজ আদায় করতে এসেছেন।


এ প্রসঙ্গে প্রিন্সিপাল ড. মোহাম্মদ ফাইজুল আমীন সরকার দৈনিক দেশচিত্রকে বলেন, দীর্ঘদিন ধরে এখানে বৃষ্টি নেই। অনাবৃষ্টির কারণে মানুষ কষ্ট পাচ্ছে, গবাদিপশু কষ্ট পাচ্ছে। এ অবস্থা থেকে রক্ষা পেতেই ধামরাইয়ের কয়েকটি গ্রামের প্রায় পাঁচশতাধিক বাসিন্দা একত্রিত হয়ে ধর্মীয় নীতি অনুযায়ী দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টি ও পানি প্রার্থনা করা হয়েছে।

Tag
আরও খবর