মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

বিজিবি’র অভিযানে ১কেজি হিরোইন ও এলএসডিসহ ১জন আটক

বিজিবি’র অভিযানে ১কেজি হিরোইন ও এলএসডিসহ ১জন আটক


 

সাতক্ষীরা ৩৩বিজিবি ব্যাটালিয়নের অভিযানে কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে ০১ জন আসামীসহ ০১ কেজি হিরোইন ও ০৪ বোতল এলএসডি (Lysergic Acid Diethylamide) উদ্ধার করা হয়েছে। বিজিবি’র সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ০৬ জুন ২০২৩ তারিখ আনুমানিক রাত ১০টার দিকে সাতক্ষীরার মাদরা সীমান্ত দিয়ে ভারত হতে মাদক পাচার হয়ে বাংলাদেশে প্রবেশ করবে।

 

উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায় কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারি এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল কলারোয়া উপজেলার মাদরা সীমান্তের চান্দা নামক স্থানে গোপনে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে আভিযানিক দল সীমান্তের উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ০৪ বোতল (প্রতি বোতল ১০০ এমএল) ভারতীয় এলএসডি  (Lysergic Acid Diethylamide) এবং ০১ কেজি হিরোইন সহ মোঃ হাসানুজ্জামান (৪০), পিতা- মোঃ কিসমত আলী, গ্রাম- চান্দা, পোষ্ট- সোনা বাড়িয়া, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরাকে আটক করে।

 

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি একজন সাবেক ইউপি মেম্বর। বর্তমানে এলাকায় ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত। এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর