মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশালে প্রচন্ড গরমে ঘন ঘন বিদুৎতের লোডশেডিং অতিষ্ঠ নগরবাসী

বরিশালে প্রচন্ড গরমে ঘন ঘন বিদুৎতের লোডশেডিং অতিষ্ঠ নগরবাসী

 


বরিশালে তীব্র গরমের সঙ্গে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে নগরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচন্ড গরমে শিশু ও বয়স্করা চরম বিপাকে পড়েছে। দিনে তীব্র গরমের পর রাতেও প্রচ- গরম ও লোডশেডিং আবহাওয়াবিদরা বলছেন, আকাশে মেঘ না থাকা এবং বাতাসের আদ্রতা কম থাকায় তাপমাত্রা বেড়েছে। অন্যদিকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন বন্ধ থাকায় বেড়েছে লোডশেডিং। বিদ্যুৎ গ্রাহকরা অভিযোগ করে বলছেন, তীব্র দাবদাহ অন্যদিকে অস্বাভাবিক লোডশেডিং দিনকে দিন পরিস্থিতি দুর্বিসহ করে তুলছে। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের কারণে প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যে।বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সাজিদ বলেন, প্রতিদিনই সকাল থেকে বিকেল পর্যন্ত তীব্র দাবদাহ। এর মধ্যে রাতদিনের বেশির ভাগ সময় থাকে না বিদ্যুৎ। এতে জনজীবনে তৈরি হয়েছে অচলাবস্থা।বরিশাল নগরীর বটতলা এলাকার বাসিন্দা আফজাল ও সবুজ মিয়া বলেন, ‘সারাদিনে কমপক্ষে ৭ থেকে ৮ বার লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ এসে আধাঘণ্টা থাকে আবার চলে যায়। এভাবে আমাদের খুবই কষ্ট হচ্ছে। গরমের কারণে বাসায় শিশু থেকে বৃদ্ধ সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। অন্যদিকে ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িতরা বলছেন, প্রতিদিন চার থেকে পাঁচবার ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের কারণে তাদের সমস্যা হচ্ছে। নগরীর চকবাজারের একাধিক পোশাক ব্যবসায়ীরা বলেন, আমাদের ব্যবসায় মূল আকর্ষণ হলো ক্রেতা আকর্ষণ করা। কিন্তু লোডশেডিংয়ের কারণে ক্রেতাও আসেনা মার্কেটে। বিক্রি করবো কার কাছে? ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.টি.এম তারিকুল ইসলাম জানান, বরিশালে দৈনিক ৯০ মেগাওয়াট বিদ্যুৎ এর চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে সাড়ে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট। এ কারণে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। তিনি জানান, পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে এ পরিস্থিতি থেকে কবে নাগাদ উত্তরণ সম্ভব, তা নিশ্চিত করে বলতে পারেননি এ কর্মকর্তা। তিনি বলেন, পায়রা বিদ্যুৎ কেন্দ্র চালু হলে এ পরিস্থিতি আর থাকবে না। এদিকে বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল বলেন, ‘বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গরমের এ তীব্রতা আরও কিছুদিন থাকবে বলে জানান তিনি। 

 

আরও খবর