আল্-আমিন মডেল নূরানী একাডেমিতে ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি বাঘারপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা গোবিপ্রবিতে অযত্ন ও অবহেলায় নষ্ট হচ্ছে ক্যাম্পাসের লেকপাড়ের সৌন্দর্য গোবিপ্রবিতে ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ফরিদ উদ্দিন চৌধুরী মিরসরাইয়ে মলিয়াইশ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীমঙ্গল প্রেসক্লাবে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন, সৈয়দ সালাউদ্দিন আহবায়ক ও রুবেল আহমদ সদস্য সচিব সাতক্ষীরায় চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ফেনী জেলায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান আর এম হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা পদকে শ্যামনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বাবু লাল ও শ্রেষ্ঠ স্কুল খ্যাগড়াদানা আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে ৭ মাদক কারবারির জেল-জরিমানা লাখাইয়ের ৩দিনের জন্য বসেছে পশুর হাট,চাহিদা মাঝারি সাইজের গরু। গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির

ভূপৃষ্ঠ থেকে ৩২৮০৮ ফুট গভীর গর্ত খুঁড়ছে চীন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-06-2023 01:59:11 am

পৃথিবীর বুকে বিশাল এক গর্ত খুঁড়ছে চীন। সব মিলিয়ে এর দৈর্ঘ্য ৩২ হাজার ৮০৮ ফুট বা ১০ হাজার মিটার। আর এই গর্তকে ঘিরেই তৈরি হয়েছে চাঞ্চল্য। ইতোমধ্যেই এই গর্ত খননের কাজ শুরু হয়ে গেছে।


প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে বৃহস্পতিবার (১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


প্রতিবেদনে বলা হয়েছে, চীনা বিজ্ঞানীরা পৃথিবীর ভূত্বকের গভীরে ১০ হাজার মিটার বা ৩২ হাজার ৮০৮ ফুট লম্বা গর্ত খনন শুরু করেছেন। সরকারি সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় তেল সমৃদ্ধ জিনজিয়াং অঞ্চলে চীনের সবচেয়ে গভীরতম বোরহোলের জন্য খনন কাজ শুরু হয়েছে।


এর আগে একইদিন সকালে চীন তার প্রথম বেসামরিক নভোচারীকে গোবি মরুভূমি থেকে মহাকাশে পাঠায়। আর এর মাধ্যমে মহাকাশ অভিযানে নতুন নজির স্থাপন করেছে বিশ্বের দ্বিতীয় শক্তিশালী অর্থনীতির এই দেশটি।


ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে, ভূপৃষ্ঠ থেকে সরু এই খাদটি ১০টিরও বেশি মহাদেশীয় স্তর বা শিলার স্তর ভেদ করবে এবং প্রায় ১৪৫ মিলিয়ন বছর আগের শিলা বৈশিষ্ট্যযুক্ত পৃথিবীর ভূত্বকের ক্রিটেসিয়াস সিস্টেমে পৌঁছে যাবে।


অর্থাৎ চীনের এই গর্ত একে একে মহাদেশীয় স্তর ভেদ করতে করতে পৌঁছে যাবে ভূত্বকের একেবারে শেষ স্তরে। বিশেষজ্ঞরা বলছেন, সেখানে প্রায় ১ কোটি ৪৫ লাখ বছরের পুরোনো পাথর রয়েছে।


চীনের গর্ত খোঁড়ার এই কার্যক্রম সম্পন্ন হলে তা হবে পৃথিবীর সর্বোচ্চ শঙ্গ এভারেস্টের উচ্চতার চেয়েও গভীর। কারণ মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৪৮ মিটার বা ২৯ হাজার ৩০ ফুট। 


চাইনিজ অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের বিজ্ঞানী সান জিনশেং বার্তাসংস্থা সিনহুয়াকে বলেছেন, ‘খনন প্রকল্পের এই নির্মাণ কাজের অসুবিধাকে দু’টি পাতলা ইস্পাত তারের ওপর একটি বড় ট্রাক চালানোর সাথে তুলনা করা যেতে পারে।’


এর আগে ২০২১ সালে দেশটির কিছু নেতৃস্থানীয় বিজ্ঞানীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় পৃথিবীর গভীরে অন্বেষণ চালানোর কাজে বৃহত্তর অগ্রগতির আহ্বান জানিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।


মূলত এই ধরনের কাজ খনিজ ও জ্বালানি সম্পদ শনাক্ত করতে পারে এবং ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিগুলো মূল্যায়ন করতে সহায়তা করতে পারে।


শুধু এটিই নয়, প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কেও আগে থেকে নিশ্চিত হওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে। একইসঙ্গে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুপাতের সম্ভাবনা সম্পর্কে জানার প্রযুক্তিতে আরও উন্নতি করতে পারবে চীন।


অবশ্য চীনের হাতে খনন হতে চলা ৩২ হাজার ফুটেরও বেশি দীর্ঘ গর্তকে ‘পৃথিবীর গভীরতম’ বলা যাবে না। এখনও পর্যন্ত পৃথিবীর গভীরতম গর্ত হচ্ছে রাশিয়ার কোলা সুপারডিপ বোরহোল। গভীরতায় সবচেয়ে বড় মানবসৃষ্ট এই গর্ত ৪০ হাজার ২৩০ ফুট বা ১২ হাজার ২৬২ মিটার গভীর।


১৯৮৯ সালে কোলা সুপারডিপ বোরহোল নামের এই গর্তটি খোঁড়ার কাজ সম্পন্ন হয়েছিল। আর গর্তটি খননে সময় লেগেছিল ২০ বছর।

Tag
আরও খবর




695b8d3baf5ac-050126040651.webp
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

১৪০ দিন ২ ঘন্টা ৫৩ মিনিট আগে



deshchitro-68ef5f022573e-151025024450.webp
সিটিসেল আসছে আবার নতুন রূপে

২২২ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে


68cdf79b03296-200925063851.webp
এআই খাতে ৬৮০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল

২৪৭ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে