“সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

২৪ ঘন্টার ব্যবধানে গলায় ফাঁস দিয়ে দুজনের আত্মহত্যা

কক্সবাজারের পেকুয়ায় গলায় ফাঁস দিয়ে ফরিদা বেগম (৬০) নামের এক বৃদ্ধা ও মো.ইরফান (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে।


২৪ ঘন্টার ব্যবধানে তারা পৃথক এলাকায় মৃত্যুবরণ করেন।


বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম বাজারপাড়া এলাকা থেকে ফরিদা বেগম ও গেল বুধবার দুপুর আড়াইটার দিকে টইটং ইউনিয়নের গুদিকাটা আলিম্মার ঝিরি এলাকা থেকে ইরফানের পৃথক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


ফরিদা বেগম পশ্চিমবাজার পাড়া এলাকার নুরুল ইসলামের স্ত্রী ও ইরফান গুদিকাটা এলাকার ইউসুফ নুরের ছেলে।


ফরিদা বেগমের ছেলে আব্দু শুক্কুর জানায়,মায়ের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়। এর জেরে সকালে তারা মা বাবা থেকে আলাদা সংসার শুরু করে। এতে মা অভিমান করে কোন এক সময় ঘরের আড়ার সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।


অপরদিকে একই কায়দায় আত্নহত্যা করে ইরফান। তার মা কহিনুর আক্তার বলেন,ইরফান ও তার ছোট বোনকে বাড়িতে রেখে কুতুবদিয়ায় গিয়েছিলেন তিনি। ইরফান একজন মানসিক ভারসাম্যহীন রোগি। কোন এক সময় ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে।


পেকুয়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ওমর হায়দার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে।

Tag
আরও খবর