“সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

মাঝ সাগর থেকে ২১ জেলে উদ্ধার

১০ দিন ধরে ভাসছিলেন মাঝ সাগরে। অথই সাগরে ঠাঁই নেই ২১ জেলের। ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ায় এমন দুর্দশায় পড়েন তারা। পরে নেটওয়ার্কের মধ্যে আসলে ফোন করেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ। বুধবার উদ্ধারের পর অভিব্যক্তি জানালেন এসব জেলেরা।


বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ওই ২১ জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড। মঙ্গলবার দুপুরে সাগরের কক্সবাজারের উপকূলের অদুরে তাদের উদ্ধার করা হয় এবং বুধবার বিকেল নাগাদ কক্সবাজারের বিআইডাব্লিওটিএর ঘাটে আনা হয় জেলেদের।


এসময় কোস্টগার্ড এর কর্মকর্তা লেঃ কমান্ডার এম লুৎফুল লাহিল মাজিদ সাংবাদিকদের জানান, ১৬ মে ভোলার মনপুরা থেকে ২১ জন জেলে এমভি জুনায়েদ নামে একটি ফিসিং ট্রলার করে সাগরে মাছ ধরতে যায়। কিন্তু সাগরে গিয়ে তিন দিন পরই ওই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর উদ্দেশ্যহীন ভাবে ট্রলারটি ভাসতে থাকে।


এরপর ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের মধ্যে এলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে। কল পেয়ে গভীর সমুদ্র থেকে ২১ জেলেসহ ট্রলারটি উদ্ধার করা হয়।


প্রায় ১০ দিন পর উদ্ধার জেলেদের ট্রলারটিসহ মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে হস্তান্তর করা হবে বলে জানায় কোস্টগার্ডের এ কর্মকর্তা।

Tag
আরও খবর