ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

উলিপুরে হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

 কুড়িগ্রামের উলিপুর উপজেলার মাটিয়াল আদর্শ বাজার এলাকায় হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।আজ সোমবার ২৯ মে দুপুরে মাটিয়াল আদর্শ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শুরু হলে মুহুর্তেই এলাকার কয়েকশত নারী পুরুষ খুনীদের শাস্তির দাবীতে লেখা বিভিন্ন ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহন করে। ঘন্টা ব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,নিহত ফুলমিয়ার স্ত্রী মিনারা বেগম, বড় ছেলে মিজানুর রহমান, ছোট ছেলে মেহেদী হাসান, এলাকাবাসী আলহাজ্ব হাবিবুর রহমান, আলহাজ্ব মাহমুদুল হাসান বকুল, ফুলমিয়া, আতিকুর রহমান মন্টু প্রমুখ। বক্তারা ফুলমিয়া হত্যায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

নিহত ফুল মিয়ার স্ত্রী মিনারা বেগম কান্না জনিত কন্ঠে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার স্বামীকে বিনা অপরাধে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করে তিনি আরো বলেন,তার তিন সন্তান রয়েছে এদের কেউই উপার্জনক্ষম নয়, তিনি এখন কি করবেন তা নিয়েই দিশেহারা।

উল্লেখ্য, গত ২৫ মে বৃহস্পতিবার উপজেলার বজরা ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফেরদৌস ও তার পরিবারের সদস্যরা প্রতিবেশী ফুলমিয়া (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করে।

এই ঘটনায় ওই দিনে এলাকাবাসী খুনী ফেরদৌস, তার স্ত্রী আমেছা বেগম, ছেলে রাশেদুল, আজিজুল ও তাদের স্ত্রী সিদ্দিকা ও নুরনাহারকে আটক করে পুলিশে সোপর্দ করে।



আরও খবর