বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

ছোটোবেলার অনুভূতি।

ছোটবেলায় কোনো আত্মীয়ের বাসায় গেলে যখন আমার থেকেও অন্যান্য আত্মীয়ের বাচ্চাদের বেশি প্রাধান্য দিতো সবাই,তখন বিষয়টি দেখে অনেক কষ্ট পেতাম!দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম সবার খুনসুটি।কেউ কাছেও টেনে নিতো না!

দুঃখ পেতাম খুব!

বাড়িতে এসে কাঁদতাম। মা-বাবা বোঝালেই বুঝ মেনে নিতাম অনায়াসে।অবুঝ ছিলাম তো তখন।

বড় হওয়ার পর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, স্কুল,কলেজ আর ইউনিভার্সিটির বন্ধুরা সবাই মিলে আড্ডা দিতো।ওদের কাছে নিজের কোনো প্রায়োরেটি না পেয়ে আমি নিজেকে সবসময় গুটিয়ে রাখতাম। 

বন্ধু-বান্ধব থাকে না?ঐ যে,বন্ধুর জন্য অপর বন্ধু জী ব ন দিয়ে দেয়,ঠিক তেমন কোনো বন্ধু নেই আমার জীবনে। 

অফিসের অন্যান্য কলিগরা একসাথে বসে বসে খুনসুটি আড্ডা দিতো।দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। কিন্তু আমার কোনো কথা কিংবা আমাকে কেউ এতটা গুরুত্ব দেয়নি কখনো।

ব্যক্তিজীবনেও এমন কেউ নেই,যার এই আমিটাকে ছাড়া একমুহূর্তও চলবে না,যার জীবনে আমার প্রায়োরেটি অনেক। আসলে এই বয়সে এসে সবই বুঝতাম,অবুঝ ছিলাম না তো।

ধীরে ধীরে আরও বড় হতে হতে জীবনের প্রায় সব কঠিন বাস্তবতা উপলব্ধি করে এসেছি। বাস্তবতা এমন হলেও,সবকিছু আসলে Notice করতে নেই। কিন্তু ঠিক ক'টা এড়িয়ে যাবো,বলুন?মানুষ তো,অনুভূতি, আবেগ সবই আছে আমার।

আজকের এই আমি একা একা হাঁটছি!

মাঝে মাঝে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছি,আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছি।কিন্তু একা একা এভাবে আর কত?আমিও যে ক্লান্ত হই,আমাকেও যে অবসাদ ঘিরে ধরে!অবহেলার ভয়ংকর রূপ,এই আমি ছাড়া আর কে দেখে আসছে জীবনভর?

লেখক : প্রণব মন্ডল, কবি & শিক্ষার্থী ;খুলনা বিশ্ববিদ্যালয়

Tag
আরও খবর