কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

ধামরাইয়ে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রিন্সিপাল আটক

 ঢাকার ধামরাইয়ে সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজাপুর “ধামরাই সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের” প্রিন্সিপাল খায়রুল বাশারকে আটক করেছে পুলিশ।


শনিবার (২৭ মে) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চৌহাট ইউনিয়নের ধামরাই সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে তাকে আটক করা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ধামরাই সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এক ছাত্রীকে ধর্ষণ করে ওই কলেজের অধ্যক্ষ। আর এই ধর্ষণের ঘটনা সত্যতা স্বীকার করেন ভুক্তভোগী ছাত্রীর মা। পরে ভুক্তভোগী ছাত্রীর মা ঘটনাটি ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম খানেক জানাবেন বলে জানান।


চৌহাট ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মো. মহসিন খান ডাবলু বলেন, ধর্ষণের বিষয়ে আমাকে ভিকটিম কোন কিছু জানায়নি। আমি বিকাল চারটার দিকে কলেজের দিকে যাচ্ছিলাম। তখন মানুষের মুখে শুনি প্রিন্সিপালের রুমে ছাত্রীকে আটকিয়ে রেখেছে। আশেপাশে অনেক মানুষ জড়ো হয়েছিল। তবে প্রিন্সিপালকে এলাকার কেউ আটক করেনি। পুলিশ এসে প্রিন্সিপালকে নিয়ে যায়।


কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের এসআই হামিদ রাজ বলেন, রাজাপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপালকে স্থানীয়রা আটক করে। পরে আমরা সেখানে গিয়ে প্রিন্সিপালকে থানায় নিয়ে আসি।


 


স্থানীয়রা অধ্যক্ষকে কেন আটক করেছে এমন প্রশ্ন করা হলে তিনি তাড়াহুড়ো করে ফোন রেখে দেন।


ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, এটি মেয়ে সংক্রান্ত ঘটনা। ভিকটিম তার জবানবন্দিতে বলেছে শরীরে হাত দিয়েছিল। তাই ধর্ষণ চেষ্টা মামলা হচ্ছে। যতটুক অপরাধ হয়েছে, সেটার মামলা হচ্ছে।

আরও খবর