মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর অপব্যবহার, তদন্ত ও প্রতিরোধ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত।


বরিশাল মেট্রো পলিটন বিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ও বিকাশ লিমিটেড এর সহযোগিতায় “মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর অপব্যবহার, তদন্ত ও প্রতিরোধ” সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়  ২৭ মে সকাল ১১টা  উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার কর্মশালায় সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় বলেন,  বর্তমান সময়ে ডিজিটালাইজেশনের যুগে মোবাইল ব্যাংকিং সেবা মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। যার ফলে এ মোবাইল ব্যাংকিং সেবাকে কেন্দ্র করে কিছু প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। যারা সাধারণ মানুষের সাথে বিভিন্ন ভাবে প্রতারণা করছে। তাই এই কর্মশালা পুলিশ সদস্যদেরকে বিকাশের মাধ্যমে সংঘটিত আর্থিক প্রতারণা বিষয়ক মামলার তদন্ত ও অনুসন্ধানে সহায়তা করবে। এসময় তিনি উক্ত কর্মশালা আয়োজন করার জন্য বিকাশ লিমিটেড ও এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। কর্মশালায় উপস্থিত পুলিশ সদস্যগনকে বিকাশের মাধ্যমে সংঘটিত আর্থিক প্রতারণা বিষয়ক মামলার তদন্ত, অনুসন্ধান ও জনসচেতনতা বৃদ্ধির কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় প্রশ্নোত্তর পর্বে পুলিশ সদস্যগণ তাদের পেশাগত ও বাস্তব জীবনের ঘটনা তুলে ধরেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিকাশ লিমিটেডের এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিভিশন এর উপদেষ্টা অতিরিক্ত আইজিপি (অবঃ) জনাব মোহাম্মদ নাজিবুর রহমান, এনডিসি, পিএইচডি, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স ও ক্রাইম এন্ড অপারেশন) জনাব আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম,অপারেশন এন্ড প্রসিকিউশন) জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের, ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর (অবঃ) জনাব এ কে এম মনিরুল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ ফজলুল করিম সহ বিএমপি'র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।


আরও খবর