আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্র-ব্রিটেনকে রাশিয়ার হুশিয়ারি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-05-2023 03:10:04 pm

যুক্তরাষ্ট্র ও ব্রিটেন কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে নিজেদের ‘ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে’ বলে হুশিয়ারি দিয়েছে রাশিয়া। 


শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে এ হুশিয়ারি দিয়েছেন।


তিনি বলেন, ‘আমরা পেন্টাগন ও ব্রিটিশ নৌবাহিনীকে কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে অনর্থক তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি না খেলার আহ্বান জানাচ্ছি।’ 


কোনাশেঙ্কভ সতর্ক করে দিয়ে আরও বলেন, রাশিয়া সামরিক শক্তিসহ যে কোনো উপায়ে নিজ সীমান্তের নিরাপত্তা রক্ষা করবে। 


তিনি বলেন, রাশিয়ার ক্রিমিয়া সীমান্ত অতিক্রম করা ব্রিটিশ যুদ্ধজাহাজগুলো কৃষ্ণসাগরে মোতায়েন রুশ নৌবহরের জন্য সামান্য টার্গেট মাত্র।


গত বুধবার ব্রিটিশ ডেস্ট্রয়ার ‘এইচএমএম ডিফেন্ডার’ কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপকূল অতিক্রম করে। রাশিয়া জানিয়েছে, এ সময় দেশটির সেনাবাহিনী ডেস্ট্রয়ারটি লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানোর পাশাপাশি এটির চলার পথে বোমাবর্ষণ করেন। ব্রিটিশ ডেস্ট্রয়ারটি কৃষ্ণসাগর হয়ে জর্জিয়া উপকূলে পৌঁছেছে।


এদিকে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, কৃষ্ণসাগরের পানিসীমায় যুদ্ধজাহাজ পাঠিয়ে আমেরিকা ও ব্রিটেন গায়ে পড়ে বিবাদ বাধানোর চেষ্টা করছে। তবে রাশিয়া যে কোনো উপায়ে তার সীমান্তের নিরাপত্তা রক্ষা করবে বলে তিনিও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর





6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৬ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে