‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিকে জরিমানা

ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীর অনিয়ম ও সেবার মান উন্নয়নে কাজ করছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর । এই লক্ষে রবিবার (০৪ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলায় সদর উপজেলার শাহ মোস্তফা রোড, শ্রীমঙ্গল রোড, বেরিরপাড় পয়েন্টের বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে র‌্যাব-৯ ফোর্সের সদস্যগণ সহযোগিতা করেন। উক্ত অভিযানের নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন।

উক্ত অভিযানে ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যাওয়া, ডায়াগনস্টিক সেন্টারে সেবার মূল্য তালিকা না থাকা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না করা, সেবার মূল্য তালিকার সাথে ভাউচার কপির মিল না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শাহ মোস্তফা রোডে অবস্থিত মেসার্স সিফাত মেডিক্যাল ষ্টোরকে ১০ হাজার টাকা, শ্রীমঙ্গল রোডে অবস্থিত রয়েল মাল্টিকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।        

সকল ডায়াগনস্টিক সেন্টারকে সরকারি নির্দেশনা মোতাবেক লাইসেন্স নবায়ন করা ও সেবার মান উন্নয়ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়। ন্যায্য দামে সেবা প্রাপ্তি নিশ্চিত করার এবং আইন মেনে স্বাস্থ্য সেবা পরিচালনার লক্ষ্যে অভিযান চলমান থাকবে। আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। 

Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে