হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণ ও যুবদের ক্ষমতায়নে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও বিশেষ সভা অনুষ্ঠিত। লাখাইয়ে পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত। ‎কুতুবদিয়ায় পুকুরে ডুবে ৭ বছর বয়সী শিশুর মৃত্যু কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস মিনিট্রাক সংঘর্ষ জয়পুরহাটে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম নামের এক এনজিও কর্মীর মৃত্যু রায়পুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ স্থানীয়দের লালপুরের ৩নং চংধুপইল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত

মোরেলগঞ্জে শিক্ষক দম্পতি-পুত্র পিয়ালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সাফল্য

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রবীর কুমার দেবনাথ ও লিপিকা দেবনাথ দম্পতির একমাত্র সন্তান জোতির্ময় দেবনাথ পিয়াল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশংসনীয় সাফল্য পেয়েছে। নিজ মেধার স্বাক্ষর রেখে দেশের অন্যতম সেরা ও বৃহত্তর পাবলিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।


এ' ইউনিটে পরীক্ষা দিয়ে ৯৪ নম্বর পেয়ে সে মেধা তালিকায় ৫০৯ পজিশনে রয়েছে। উল্লেখ্য, চলতি মাসের ১২ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক' ইউনিটেও সে ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হয়ে ফল প্রকাশের অপেক্ষায় রয়েছে। 


জ্যোতির্ময় দেবনাথ পিয়াল সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের বাংলা বিভাগের প্রভাষক প্রবীর কুমার নাথ ও রওশন আরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিপিকা দেবনাথের একমাত্র সন্তান। মোরেলগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা এ শিক্ষক পরিবার। 


এদিকে ফলাফলের অনুভূতি জানাতে গিয়ে পিয়াল বলেন, “চট্টগ্ৰাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে আমি আনন্দিত। সৃষ্টিকর্তা, আমার বাবা মা ও আমার সম্মানীয় শিক্ষকগণের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলের আশীর্বাদ প্রার্থনা করছি।'


পিয়াল এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি ও সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে একই গ্রুপ থেকে জিপিএ ৫.০০ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।


আরও খবর


deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

৭৪ দিন ২২ ঘন্টা ৩৪ মিনিট আগে