ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

চা-শ্রমিকেরা স্বর্ণের চুড়ি দিয়েছেন, এত বড় সম্মান আমি আর পাইনি: প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-09-2022 03:24:24 am

প্রধানমন্ত্রী

◾ নিউজ ডেস্ক


চা-শ্রমিকেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বর্ণের চুড়ি উপহার দিয়েছেন। এ নিয়ে আপ্লুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এত বড় সম্মান, এত বড় উপহার আমি আর কখনো পাইনি।’ 


টানা আন্দোলনের মুখে দৈনিক মজুরি ১২০ থেকে বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণের পর আজ শনিবার চা-শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও চট্টগ্রামে চা-শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন। 


চা-বাগানে অনেকবার গিয়েছেন উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রীমঙ্গলে আমি থেকেছি। চা-শ্রমিকদের অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে। আপনারা গণভবনেও এসেছিলেন। আমার জন্য উপহারও নিয়ে এসেছিলেন।’ 


চা-শ্রমিকদের কাছ থেকে স্বর্ণের চুড়ি উপহার পাওয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা গণভবনে আমার সঙ্গে সাক্ষাতের সময় উপহার নিয়ে এসেছিলেন। সেই উপহার এখনো আমি হাতে পরে বসে আছি। আমি কিন্তু ভুলিনি। আমার কাছে এটা হচ্ছে সব থেকে অমূল্য সম্পদ। চা-শ্রমিক ভাইয়েরা চার আনা আট আনা করে জমিয়ে আমাকে এই উপহার দিয়েছেন। এত বড় সম্মান, এত বড় উপহার আমি আর কখনো পাইনি।’




২০১২ সালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে একজোড়া স্বর্ণের চুড়ি উপহার দেন চা শ্রমিকদের প্রতিনিধিরা।

আরও খবর