২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

সপ্তাহে তিনবার খেজুর খাওয়ার উপকারিতা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-05-2023 11:11:59 am

আপনি কি দীর্ঘায়ু হতে চান, বা সুখী ও সুস্বাস্থ্যের অধিকারী হতে চান? এ ক্ষেত্রে সপ্তাহে অন্তত তিনবার খেজুর খাওয়া খুব ভালো চিন্তা। সতেজ খেজুরের চেয়ে শুকনো খেজুরে রয়েছে প্রচুর ক্যালোরি। তবে এটি ওজন বাড়ায় না। এ ছাড়া এর মধ্যে রয়েছে আঁশ, অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল। খেজুরকে আপনি ওটমিল, দই, স্মুদির সঙ্গে মিশিয়ে খেতে পারেন। সপ্তাহে অন্তত তিনবার খেজুর খাওয়ার উপকারিতার বিষয়ে জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ ডাইজেস্ট। 


১. হৃদরোগের ঝুঁকি কমায়


শুকনো খেজুরে রয়েছে আঁশ ও অ্যান্টি অক্সিডেন্ট। এটি হৃৎপিণ্ডের রক্তনালিতে রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। খেজুর পটাশিয়াম ও মিনারেলে ভরপুর। এগুলোও উচ্চ রক্তচাপ কমাতে কাজ করে। এতে হৃদরোগের ঝুঁকি কমে।


২. হাড় মজবুত করে


হাড়কে শক্ত করতে এবং হাড়ের ক্ষয় রোধে ক্যালসিয়াম জরুরি। খেজুরের রয়েছে ভালো পরিমাণ ক্যালসিয়াম। এ ছাড়া এর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম ও সেলেনিয়াম। এ দুটো উপাদানও হাড়কে ভঙ্গুরতা থেকে রক্ষা করে।


৩. কোষ্ঠকাঠিন্য কমায়


খেজুরের মধ্যে থাকা আঁশের জন্য এটি কোষ্ঠকাঠিন্য খুব ভালোভাবে কমাতে পারে। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্ত থাকতে সপ্তাহে অন্তত তিনবার খেজুর খান।


৪. রক্তস্বল্পতা প্রতিরোধ করে


খেজুরের মধ্যে রয়েছে আয়রন। এটি দেহের আয়রনজনিত রক্তস্বল্পতা প্রতিরোধে কার্যকর। রক্তস্বল্পতা প্রতিরোধে এই খাবারটি খাদ্যতালিকায় রাখুন।

আরও খবর
6ae0182e63d45-271026091910.webp
দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে?

৬ দিন ১৫ ঘন্টা ৫৯ মিনিট আগে






6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১৩২ দিন ৩ ঘন্টা ৫ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১৫২ দিন ৮ ঘন্টা ৫৮ মিনিট আগে