আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

দুই বছরের শিশু তাসফিয়াকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন


 দুই বছরের শিশু তাসফিয়া জান্নাত রোকাইয়া। আধো আধো কথা আর মিষ্টি হাসিতে সকলের মন কেড়ে নিতে পটু। তার মায়াবী চেহারা মন কাড়ে এক পলকেই।বাবা-মার তার আগমনে বেশ ভালোই চলছিল রোকাইয়ার বাবা-মার। কি এক অজানা কারণে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়ে অসুস্থ হয়ে যায় শিশুটি। এরপর বাড়তে থাকে তার অসুস্থতা। বিভিন্ন ডাক্তার দেখানোর পর অবশেষে তাকে নেয়া হয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে। সেখানকার বিশিষ্ট চিকিৎসক তাহমিনা জান্নাত হাসান এর তত্ত্বাবধানের পরীক্ষা নিরীক্ষার পর জানা যায়, রোকাইয়ার হার্টে ব্লক ও ছিদ্র রয়েছে।

এমতাবস্থায় চিকিৎসক জানান, তার চিকিৎসাসহ অপারেশন করতে প্রায় চার লাখ টাকার প্রয়োজন হবে। কিন্তু গার্মেন্টস শ্রমিক রয়েল-আরজিনা দম্পতির পক্ষে এত টাকা বহন করা সম্ভব নয়। কিন্তু ছোট্ট শিশু রোকাইয়ার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এতে করে দিশেহারা হয়ে পড়েছেন দরিদ্র পরিবারটি।

রোকাইয়া কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের সন্তোষ অভিরাম গ্রামের রয়েল মিয়ার মেয়ে। চাকরির সুবাদে তারা গাজীপুরের সাইনবোর্ড এলাকায় ভাড়া থাকেন। 

মেয়েকে বাঁচানোর আকুতি নিয়ে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন অসহায় পিতা।

রোকাইয়াকে চিকিৎসা সহযোগিতার জন্য পার্সোনাল নাম্বার নগদ ০১৭০৬-১১৫৮৮১ রয়েল (রোকাইয়ার বাবা)। অথবা রয়েল মিয়া, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড হিসাব নম্বর- ২০৫২-১২২০০০০৫১০৯ 


আরও খবর