ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

১ রানের জয়ে প্লে-অফে লখনৌ, কলকাতার বিদায়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-05-2023 10:10:22 am

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে রিংকু-বীরত্বের পরও কলকাতা হেরে গেল ১ রানে। এ হারে কলকাতার বিদায়ও নিশ্চিত হয়ে গেল।


তৃতীয় দল হিসেবে আইপিএলের প্লে-অফে উঠে গেল লখনৌ। এর আগে গুজরাট টাইটানস ও চেন্নাই সুপার কিংস শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করেছে। 


শীর্ষ দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ ছিল লখনৌরও। সে ক্ষেত্রে তাদের জিততে হতো ৯৭ রানে। জটিল সমীকরণ ছাড়াও লখনৌর জন্য এই ম্যাচটা ছিল বিশেষ। টসে হেরে আগে ব্যাটিং করা লক্ষ্ণৌ তুলেছিল ১৭৬ রান। জবাবে কলকাতা থেমেছে ১৭৫ রানে। রিংকু অপরাজিত ছিলেন ৩৩ বলে ৬৭ রানে। 


অথচ লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ করেছিল কলকাতা। ওপেনার জেসন রয় ও ভেঙ্কটেশ আইয়ার গড়েন ৩৫ বলে ৬১ রানের জুটি। তবে আইয়ারের বিদায়ের পর ক্রিজে আসা অধিনায়ক নিতীশ রানা ও মিডল অর্ডারে ব্যাটিংয়ে আসা রহমানউল্লাহ গুরবাজ রান করতে পারেননি। ব্যর্থ হয়েছেন আন্দ্রে রাসেলও। 


এর আগে শুরুটা ভালো হয়নি লখনৌর। ব্যক্তিগত ৩ রানে ফেরেন কারণ শর্মা। কুইন্টন ডি কক ক্রিজে টিকে থাকলেও সাবলীল ব্যাটিংটা করতে পারেননি। আউট হওয়ার করেছেন ২৭ বলে ২৮ রান। 


তিন নম্বরে নামা প্রেরক মানকড় করেন ২০ বলে ২৬ রান। ছন্দে থাকা মার্কাস স্টয়নিস, অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া ব্যর্থ হলে ৭৩ রানেই ৫ উইকেট হারায় লখনৌ। সেখান থেকে লখনৌকে টেনে তোলেন নিকোলাস পুরান। তার ৩০ বলে ৫৮ রানের ইনিংসেই ১৭৬ রানের সংগ্রহ পায় লখনৌ।   

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৩৮ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৪২ দিন ৪ ঘন্টা ১৬ মিনিট আগে