রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল

ধামরাইয়ে নিসচা'র উদ্যােগে মহাসড়কে বেপরোয়া চালকদের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা

নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া ও অতিরিক্ত গতি, গাড়ির বৈধ কাগজ চেক, হেলমেট ও রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল এর বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছেন গোলড়া হাইওয়ে পুলিশ। 


বৃহস্পতিবার (১৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় বেপরোয়া গতি, বৈধ কাগজ ও হেলমেট ছাড়া চালকদের বিরুদ্ধে অভিযান চালান গোলড়া হাইওয়ে থানা পুলিশ। এসময় পুলিশ কে সহযোগিতা করেন নিরাপদ সড়ক চাই, ধামরাই শাখার সভাপতিসহ নিসচা'র সদস্যরা। 


এ অভিযানে একটি দুরপাল্লার সাকুরা পরিবহন কে অতিরিক্ত গতির জন্য ৫০০০ হাজার টাকা এবং ১ টি মোটরসাইকেল চালকের লাইসেন্স ও হেলমেট না থাকায় ৩০০০ হাজার টাকা এবং বৈধ কোন কাগজ না থাকায় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, গোলড়া হাইওয়ে থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু, নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই শাখার সভাপতি এম. নাহিদ মিয়া, সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ আরো নেতৃবৃন্দ। 


জাতিসংঘ ঘোষিত  সড়ক নিরাপত্তার বিশেষ সপ্তাহ পালনের তৃতীয় দিনের কার্যক্রম হিসেবে নিরাপদ সড়ক চাই ধামরাই শাখার উদ্যােগে গোলড়া হাইওয়ে পুলিশ এই অভিযান পরিচালনা করেন। 

আরও খবর