নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

এবার যুক্তরাষ্ট্রের এক অঙ্গরাজ্যে নিষিদ্ধ হলো টিকটক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-05-2023 01:50:49 pm

মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি ডিভাইসে আগেই নিষিদ্ধ করা হয়েছে চীনা ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। এবার দেশটির একটি অঙ্গরাজ্যেও এটি নিষিদ্ধ হচ্ছে। বুধবার মন্টানা অঙ্গরাজ্য প্রশাসন টিকটকের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাবে স্বাক্ষর করেছে।


বুধবার মন্টানার গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট এই নিষেধাজ্ঞায় স্বাক্ষর করেন। এটি আগামী পহেলা জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। খবর রয়টার্স ও বিবিসির


চীন সরকারের কাছে তথ্য পাঠানো হতে পারে এমন উদ্বেগের কারণে বিশ্বের বিভিন্ন দেশ টিকটককে নিষিদ্ধের আওতায় এনেছে। তবে মন্টানার এমন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে টিকটক। সংস্থাটি জানিয়েছে, এমন নিষেধাজ্ঞা মন্টানার জনগণের অধিকাল লঙ্ঘন করে।


রিপাবলিকান গভর্নর জিয়ানফোর্টে আইন প্রণেতাদের বলেছিলেন যে, বিস্তৃত নিষেধাজ্ঞা আরও 'চীনা কমিউনিস্ট পার্টির নজরদারি থেকে মন্টানাবাসীদের রক্ষা করবে।'


যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মন্টানায় দশ লাখের বেশি মানুষের বাস। গত ডিসেম্বরে অঙ্গরাজ্যটি সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করেছিল।


বিষয়টি নিয়ে টিকটক আদালতে চ্যালেঞ্জ করবে বলে মনে করা হচ্ছে। সংস্থাটি বলেছে যে, এটির ১৫০ মিলিয়ন আমেরিকান ব্যবহারকারী রয়েছে। এটি ২০ বছর বয়সি তরুণ-তরুণীদের এবং ব্যবহারকারীদের কাছে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ। তবে যুক্তরাষ্ট্র মনে করছে এই চীনা অ্যাপ জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।


তবে টিকটোকের প্রধান নির্বাহী শও জি চিউ বারবার বলে আসছেন যে, এটি কখনই আমেরিকানদের উপর গুপ্তচরবৃত্তি করবে না। এছাড়া টিকটকের মালিকানাধীন কোম্পানি বাইটড্যান্স বারবার জানিয়েছে যে, তারা চীনা সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান নয়।


আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৪১ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৬১ দিন ৪ ঘন্টা ৩৩ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৪৬ দিন ১৭ ঘন্টা ২০ মিনিট আগে