হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার, যা বললো যুক্তরাষ্ট্র

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-05-2023 11:25:29 pm

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সৌদি আরবসহ ছয় দেশের রাষ্ট্রদূতকে বাড়তি পুলিশি নিরাপত্তা দিয়ে থাকে বাংলাদেশ। এখন থেকে আর বাড়তি প্রটোকল সুবিধা পাবেন না তারা। তবে কেউ নিতে চাইলে তিনি ভাড়া করতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।


এবিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা ও নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দূতাবাস ও কর্মীদের সুরক্ষা নিশ্চিতে বাধ্যবাধকতা বজায় রাখতে জোর দিয়েছেন তিনি।


সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


মার্কিন যুক্তরাষ্ট্রসহ ঢাকায় কূটনীতিকদের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাইলে বেদান্ত প্যাটেল বলেন, আমি মার্কিন দূতাবাস বা এর কর্মীদের নিরাপত্তা সংক্রান্ত বিশদ বিবরণ দিতে চাইছি না। কিন্তু আমি বলতে চাই, ভিয়েনা কনভেনশন অনুসারে যেকোনো আয়োজক দেশকে অবশ্যই সমস্ত কূটনৈতিক মিশন প্রাঙ্গণ এবং কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তাদের বাধ্যবাধকতাগুলো বজায় রাখতে হবে। দূতাবাসের কর্মীদের ওপর কোনো আক্রমণ প্রতিরোধ করার জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। আমাদের কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও খবর