জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ

অনলাইন ক্লাসে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-08-2022 05:15:24 am

সংগৃহীত ছবি

সপ্তাহের একদিন (মঙ্গলবার) অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।


বৃহস্পতিবার (৪ আগস্ট) জ্বালানি সাশ্রয় সংক্রান্ত একটি বৈঠকে বিশ্ববিদ্যালয়ে লিফটের ব্যবহার সীমিত করা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত রাখা। এবং যেদিন অনলাইন ক্লাস চলবে সেদিন নতুন একাডেমিক ভবনে কেবল একটা লিফট চালু থাকবে। তবে সেদিন বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও দপ্তর চালু থাকবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।



এ বিষয়ে উপাচার্য বলেন, ‘অন্য দিন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য প্রতি বিভাগে মনিটরিং টিম গঠন করা হবে, যাতে অপচয়রোধ করা যায়। আর এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না। ’


তিনি বলেন, যেদিন অনলাইন ক্লাস চলবে সেদিন নতুন একাডেমিক ভবনে কেবল একটা লিফট চালু থাকবে। তবে অনলাইন ক্লাসের দিন বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও দপ্তর চালু থাকবে বলেও জানিয়েছেন উপাচার্য।


আরও খবর