প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও

খুলনা বিশ্ববিদ্যালয়ে Mobile app, game এবং job fevstival অনুষ্ঠিত।

খুবি উপাচার্য প্রফেসর Dr. হাসান মাহমুদ বলেন, তথ্য-প্রযুক্তির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ।


খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, প্রযুক্তির কল্যাণে আজ সবকিছু আমাদের হাতের মুঠোয় এসেছে। প্রযুক্তি পৃথিবীকে বদলে দিয়েছে, আমাদেরকেও বদলে দিয়েছে। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, ভার্চ্যুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি জীবনকে আরও সহজ করে দিয়েছে।


তিনি বলেন, মোবাইল অ্যাপস্ এবং গেমস্ আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই মোবাইল অ্যাপ্লিকেশনগুলো জীবনকে আরও বিস্তৃত করেছে। চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে কোনো ভারী ইন্ডাস্ট্রির প্রয়োজন হচ্ছে না। মোবাইল গেমিং এবং অ্যাপস্ এর মাধ্যমে আমরা খুব সহজেই বিলিয়ন্স অব ডলার আয় করতে পারছি। এক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মার্কেট আশাব্যঞ্জক সাফল্য পায়নি। তবে খুব শীঘ্রই আমরা এটাকে আশাব্যঞ্জক স্তরে নিতে পারবো। এজন্য মোবাইল অ্যাপস্ এবং গেম্স এর সাথে যুব সমাজকে সম্পৃক্ত করতে হবে। প্রযুক্তি ব্যবহার করে নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে হবে এবং তথ্য-প্রযুক্তির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একই সাথে বাংলাদেশকে বিশ্ব দরবারের সুপ্রতিষ্ঠিত করতে হবে।


আজ ১৩ মে (শনিবার) বিকাল ৪টায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় ‘মোবাইল গেম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মোবাইল অ্যাপ, গেম ও জব ফেস্টিভ্যাল-২০২৩ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


উপাচার্য বলেন, বাঙালি সেই জাতি যারা লড়াই করে নিজেদের ভাষাকে এনেছে, স্বাধীনতাকে এনেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন- বাঙালিকে দাবিয়ে রাখা যাবে না। সেজন্য বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে- যুব সমাজকে প্রযুক্তির সাথে সম্পৃক্ত করতে হবে। বাঙালিদের মধ্যে সৃজনশীলতা রয়েছে, এখন যথাযথভাবে সেই প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ প্রয়োজন। আমি মনে করি- সেই সুযোগ সারা বাংলাদেশে সৃষ্টি হয়েছে। 


তিনি বলেন, এই ধরনের আয়োজন থেকে বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের যে জিনিয়াস তাদেরকে আমরা খুঁজে বের করতে পারবো। আমি আশা করি আজকের এই মোবাইল অ্যাপ, গেইম ও জব ফেস্টিভ্যাল-২০২৩ থেকে নতুন নতুন আইডিয়া বের হয়ে আসবে। তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইনোভেশন হাব এবং ইনকিউবেশন সেন্টারের কনসেপ্ট নিয়ে কাজ করার জন্য সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগকে সাধুবাদ জানান। একই সাথে এই ফেস্টিভ্যাল আয়োজনের জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। 


আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত এ ফেস্টিভ্যালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। 


উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘স্মার্ট ক্যারিয়ার উইথ অ্যাপ এন্ড গেম’ শীর্ষক সেশন পরিচালনা করেন খুুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক শেখ আলমগীর হোসেন ও মোটিভেশনাল বক্তব্য রাখেন সোলায়মান সুখন। এছাড়া ‘কুইজ প্রতিযোগিতা’, ‘প্রেজেন্টেশন অন শর্ট লিস্টেড গেম এন্ড অ্যাপ আইডিয়া’, ‘অ্যানিমেশন মুভি স্ক্রিনিং’ শীর্ষক সেশন অনুষ্ঠিত এবং শিক্ষার্থীদের সিভি গ্রহণ ও জব ইন্টারভিউ নেওয়া হয়। পরে উপাচার্য কুইজ প্রতিযোগিতা, আইডিয়া কনটেস্ট এবং র‌্যাফেল ড্রয়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর সেহরীশ খান। 


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক এবং অংশগ্রহণকারী খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও খবর


6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৬৬ দিন ৫ ঘন্টা ১৪ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৮৫ দিন ২২ ঘন্টা ২৬ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৭১ দিন ১১ ঘন্টা ১৪ মিনিট আগে