ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

কয়রায় জনবান্ধব ও বিপদগ্রস্ত মানুষের আশ্রয়স্থল ইউএনও মমিনুর রহমান: জনমনে স্বস্তি

আবুবকর সিদ্দিক,খুলনা জেলা প্রতিনিধি: 


সরকারি আমলাদের জন্য প্রশংসা করা কারো চোখে বেমানান মনে হলেও প্রকৃত অর্থে কাজের ধারাবাহিক গতি যখন অস্বাভাবিকভাবে ভালো হয় সাধারন মানুষের ও অসহায় নিপীড়িত মানুষের পক্ষে হয়, সেবার মান বাড়ে, ভোগান্তি কমে, তখনতো অকপটে বলাই যেতে পারে তিনি জনবান্ধব  ও বিপদগ্রস্ত মানুষের আশ্রয়স্থল। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কর্তব্য অবহেলা, জনহয়রানি ও ঘুষ-দুর্নীতিসহ অভিযোগের শেষ নেই জনগণের। 


তবে এর ব্যতিক্রম কর্মোদ্যম, সৎ ও দায়িত্বশীল কর্মকর্তাও রয়েছে। যারা লোভ লালসার উর্ধ্বে উঠে নিজ প্রতিষ্ঠানকে গড়ে তোলেন জনবান্ধব ও বিপদগ্রস্ত মানুষের আশ্রয়স্থল। এদের মধ্যে  চারিদিকে সুন্দরবন ও  বেষ্টিত  দক্ষিণ এ অবহেলিত  জনপদের কয়রা উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান অন্যতম এমনটি বলছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সেবা নিতে আশা একাধিক নারী পুরুষ। 


সরেজমিনে গত বুধবার ১০ মে উপজেলা নির্বাহী অফিসারের কাছে সেবা নিয়ে ফিরে যাওযার সময় এ প্রতিবেদকের কাছে এমন মন্তব্য সাধারন সেবা প্রার্থীদের। আমাদী ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল বলেন, ইউএনও স্যারের কাজে যোগদানের অর্ধ বছরও পূর্ণ হয়নি এর ভেতর সেবা, সততা আর অদম্য কর্মস্পৃহা দিয়ে জয় করে নিয়েছেন কয়রাবাসীর মনে। ফলে এই এলাকার সাধারণ মানুষের এখন জনদূর্ভোগ ও ভোগান্তি নেই বললেই চলে। 


উত্তর বেদকাশি ইউনিয়নের চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানী বলেন, উপজেলার  ৭ টি ইউনিয়নের সব এলাকায় তার অবাধ বিচরণ। এর মধ্যে জনবান্ধব ও সেবাবান্ধব সাংবাদিক বান্ধব কর্মকর্তা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন ইউএনও মমিনুর রহমান। দৈনিক আমাদের সময়ের কয়রা প্রতিনিধি শেখ মনিরুজ্জামান মনু বলনে, উপজেলার  দরিদ্র, অসহায়, দুঃখ-দুর্দশা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তিনি গণমাধ্যম কর্মীও জনপ্রতিনিধিদের মাধ্যমে খোঁজ খবর নিয়ে তিনি তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন এবং মনোযোগ সহকারে শোনেন তাদের  অসহায় মানুষের কষ্টের কথা। সমাধান করেন তাদের সমস্যা। এমন দারিদ্র্যপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে উপজেলার সর্বমহলে প্রশংসিত হন এই মানবিক  ইউএনও মমিনুর রহমান। 


সবুজ আন্দোলন, কয়রা উপজেলা শাখার সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ আবুবকর সিদ্দিক বলেন, বর্তমান ইউএনও মহোদয় আসার পর থেকে নির্বাহী আদালতের কার্যক্রম সুষ্ঠ ও সঠিকভাবে চলতেছে। মামলা গ্রহন থেকে শুরু করে মামলার বিচার কার্যক্রম দ্রুত করা সহ আইনী সহায়তা দিয়ে বিচারপ্রার্থীদের সেবা দিয়ে যাচ্ছেন। 


জানা যায়, গত ২২ নভেম্বর তিনি কয়রায় ইউএনও হিসাবে যোগদানের পুর্বে খুলনার বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কর্মরত ছিলেন। মোঃ মমিনুর রহমান ৩৩ তম বিসিএস প্রশাসনের একজন কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। কয়রায় যোগ দানের পর থেকেই প্রধানমন্ত্রীর নির্দেশ কেউ যেন গৃহহীন না থাকে, সেই লক্ষ্যেও দৃঢ় চিত্তে কাজ করছেন এই কর্মকর্তা। যোগ দান করেই মুজিববর্ষের উপহার  আশ্রয়ন প্রকল্পের ১৫০ টি ঘরের নির্মাণ কাজ শুরু করেছেন। নির্মাণে মানসম্মত উপকরণ ক্রয়ের ক্ষেত্রেও কোনো ছাড় দিচ্ছেন না তিনি। তাছাড়া গণমাধ্যম, ফেসবুক, মুঠোফোন ও ই-মেইলের মাধ্যমে পাওয় বিভিন্ন অভিযোগ দ্রুত সমাধান ও তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সব শ্রেণি-পেশার মানুষের প্রশংসা কুড়িয়েছেন তিনি। জনগণ সেবা পাচ্ছেন ভোগান্তি ছাড়া। অধ্যক্ষ আদ্রিশ আদিত্য মন্ডল বলেন, মানুষ  বাঁচে তার কর্মে, বয়সে নয়। এ মূলমন্ত্রকে মনে প্রাণে লালন করে নিজ দায়িত্বের বাইরেও অনেক কাজ করে যাচ্ছেন এই কর্মকর্তা। দিন-রাত ধরেই চলছে তার এসব মানবিক কার্যক্রম। দেশের প্রতিটি উপজেলায় এমন একজন করে সৎ, উদ্যমী, আদর্শিক ও মানবিক, জনবান্ধব দেশপ্রেমিক ইউএনও’র উদয় হোক, যার বদান্যতায় বদলে যাবে সেই অঞ্চলের সেবার দৃশ্যপট, ফিরে পাবে মানুষ তার নাগরিক অধিকার। আর এভাবেই এমন মানবিক ও কর্মঠ কর্মকর্তাদের আন্তরিকতায় আগামী দিনগুলোতে গোটা দেশটাই হয়ে উঠুক এক নির্ভেজাল সেবার মঞ্চ। 


এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান বলেন, সুন্দরবন বেষ্ঠিত উপকূলীয় এই উপজেলাকে একটি আধুনিক উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০৪১ বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে কাজ করছি। এটি আমার নৈতিক দায়িত্ব। স্থানীয় মাননীয় সংসদ সদস্য, মান্যবর জেলা প্রশাসক, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সমাজের বিশিষ্টজনেরা সব সময় আমার কাজে সহযোগিতা করছেন। তিনি আরো বলেন, সরকারি কর্মকর্তারা জনগণের সেবক। নিজে কি পেলাম সেটা বড় কথা নয়, দেশ ও জাতীর জন্য আমি আমার দায়িত্ব পালন করছি মাত্র।

Tag
আরও খবর